চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারিনের জাতীয় দলে ফেরার ‘দরজা বন্ধ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলের চলতি মৌসুমে ব্যাটে-বলে ক্যারিয়ারের অন্যতম সেরা ছন্দে আছেন ক্যারিবীয় তারকা সুনীল নারিন। গতবছর নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরের মাঠে টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অবসর ভেঙে নারিনকে ফেরাতে চায় ওয়েস্ট ইন্ডিজ। তবে জাতীয় দল জার্সিতে খেলতে আগ্রহী নন ৩৫ বর্ষী অলরাউন্ডার।

আইপিএলে গত মঙ্গলবার রাজস্থানের বিপক্ষে ৫৬ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১০৯ রানের একটি ইনিংস খেলেছেন নারিন। কলকাতার হয়ে এবার দ্বিতীয় সেরা ২৯৪ রান করেছেন ওপেনিং ব্যাটার।

শিকারের দিক থেকে এপর্যন্ত ৯ উইকেট নিয়েছেন ২২.১১ গড়ে। সেটাও মাত্র ৭.১০ ইকোনমি রেটে। এমন একজনকে বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণই মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি অধিনায়ক রোভম্যান পাওয়েল।

গত সপ্তাহে নারিন প্রসঙ্গে পাওয়েল বলেছিলেন, ‘সর্বশেষ ১২ মাস ধরে নারিনের কানে ফিসফিস করে বলছি, সে কারও কথা শুনছে না। আমি কাইরেন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরানকেও বলেছি। আশা করছি, দল নির্বাচনের আগে তারা তাকে রাজি করাতে পারবে।’

অধিনাকের কথার জবাবে নারিন বলেছেন, ‘আমি সত্যিই খুশি এবং মুগ্ধ হয়েছি যে সম্প্রতি আমার পারফরম্যান্স অনেক লোককে সরাসরি আমাকে অবসর থেকে বেরিয়ে আসা এবং আসছে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করতে অনুপ্রাণিত করেছে।’

‘আমি সেই সিদ্ধান্ত সম্মানের সঙ্গেই গ্রহণ করছি এবং কখনই হতাশ করতে চাই না। তবে সেই দরজাটি এখন বন্ধ এবং আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে জুনে যারা মাঠে নামবে তাদের সমর্থন করব।’

Reneta

‘ছেলেরা গতকয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছে এবং তারা আরেকটি খেতাব জিততে সক্ষম, সেটা আমাদের অসাধারণ ভক্তদের দেখানোর জন্য যোগ্য। আমি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের শুভ কামনা জানাই।’

আন্তর্জাতিক ক্রিকেটে নারিনের অভিষেক ২০১১ সালের ডিসেম্বরে, ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে। অবসরের আগে তিন সংস্করণ মিলিয়ে ১২২টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে টেস্ট ৬টি, ওয়ানডে ৬৫টি এবং টি-টুয়েন্টি ৫১টি। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ২০১২ টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী দলে ছিলেন নারিন, যেখানে ৯ উইকেট নিয়েছিলেন স্পিনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলওয়েস্ট ইন্ডিজকলকাতারোভম্যান পাওয়েললিড স্পোর্টসসুনীল নারিন
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT