চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে নতুন প্রযুক্তি ‘এসআরএস’, নাম বদলালো ‘বেঙ্গালুরু’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ২০, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের উচ্ছ্বাস, পতাকা ও ব্যানার নিয়ে মাঠে আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদিন পর মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর। টুর্নামেন্ট ঘিরে সবধরনের প্রস্তুতি সম্পন্ন। দর্শকদের কাছে ফ্র্যাঞ্চাইজি লিগটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার পাশাপাশি নির্ভুল সিদ্ধান্ত দিতে যুক্ত করা হচ্ছে নতুন প্রযুক্তি। প্রথমবার ব্যবহার হতে চলেছে স্মার্ট রিপ্লে সিস্টেম বা এসআরএস প্রযুক্তি।

এসআরএস প্রযুক্তি আইপিএলে প্রথমবার হলেও আগে দ্য হানড্রেড টুর্নামেন্টে এটিকে ব্যবহার করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। যা ব্যবহার করে নির্ভুলভাবে ম্যাচ পরিচালনার পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন আম্পায়ার।

স্মার্ট রিপ্লে সিস্টেমে টিভি আম্পায়ার এবং হক-আই অপারেটর একইকক্ষে বসবেন। দুজনের মধ্যে তৃতীয় কোনো পক্ষ অর্থাৎ, ব্রডকাস্ট ডিরেক্টরের মাধ্যমে যোগাযোগ স্থাপনের কোনো প্রয়োজন নেই। এ পদ্ধতিতে থাকবে আরও বেশি ক্যামেরা অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেলগুলোকে একইসঙ্গে ভিন্ন ভিন্ন স্ক্রিনে দেখানোর সুযোগ থাকবে আম্পায়ারের জন্য। এতে যেকোনো ঘটনার ফুটেজ দেখে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন টিভি আম্পায়ার।

Banglabid

একটি ম্যাচে সাধারণত আটটি হক-আই ক্যামেরা ব্যবহার করা হয়। দুপ্রান্তে সোজা বাউন্ডারির সঙ্গে দুদিকের স্কয়ারলেগে দুটি করে ক্যামেরা থাকে। আইপিএলে গত মৌসুম পর্যন্ত হক-আই ক্যামেরা শুধু বল ট্র্যাকিং ও আল্ট্রা-এজের ক্ষেত্রে ব্যবহার করা হতো। এলবিডব্লিউ, কট বিহাইন্ডের বাইরের সিদ্ধান্তগুলোতে ব্রডকাস্টাররা ক্যামেরার ফুটেজ টেলিভিশন আম্পায়ারকে সরবরাহ করতেন।

এমৌসুম থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর পরিচিতি পাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নামে। ২০০৮ সাল থেকে আইপিএলে অংশ নেয়ার পর এই প্রথম নাম পাল্টাল ফ্র্যাঞ্চাইজিটি।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত একটি ইভেন্টে পরিবর্তনের কথা জানায় দলটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসিসসহ সদ্য মেয়েদের আইপিএল জয়ী অধিনায়ক স্মৃতি মান্দানা এবং ছেলে-নারী দলের অনেক ক্রিকেটার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলএসআরএসকোহলিবেঙ্গালুরুলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে যাওয়ার সুযোগ বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

পরবর্তী

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৪ নারীসহ নিহত ৫

পরবর্তী
গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষের পর ধ্বংসাবশেষ ও আহতদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৪ নারীসহ নিহত ৫

অসুস্থ সব্যসাচী হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

অসুস্থ সব্যসাচী, ভর্তি হাসপাতালে

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT