ক্রিকেট

মেগা নিলাম: কোন ফ্র্যাঞ্চাইজির ঝুলিতে আর কত রুপি আছে

নারী ক্রিকেটার আইপিএল নিলামে অংশ নিচ্ছেন, বিশ্লেষক মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী ক্রিকেটার আইপিএল নিলামে অংশ নিচ্ছেন, বিশ্লেষক মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ মেগা নিলামের প্রথমদিন শেষ হয়েছে। সোমবার সৌদি আরবের জেদ্দায় চলবে দ্বিতীয় দিনের নিলাম। দল গোছাতে এখনও দেশি-বিদেশি ক্রিকেটার কেনার বাকি ১০ ফ্র্যাঞ্চাইজির। তবে নির্ধারিত অর্থের বাইরে গিয়ে কোনো ক্রিকেটার কিনতে পারবে না দলগুলো।

রিটেনশন পর্ব শেষ হয়েছে ৩১ অক্টোবর। প্রতিটি দল পরিকল্পনা অনুযায়ী ২-৬ জন ক্রিকেটার ধরে রেখেছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ ও সর্বনিম্ন ১৮ জনের দল গড়তে পারবে। যার মধ্যে বিদেশি বা অভারতীয় খেলোয়াড় থাকতে পারবে সর্বোচ্চ ৮ জন। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মৌসুমের জন্য রেখে দিয়েছে। আগামী তিন বছরের জন্য দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

দেখে নেয়া যাক কোন ফ্র্যাঞ্চাইজির ঝুলিতে আর কত আছে
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ক্রিকেটার কেনার জন্য এপর্যন্ত সবচেয়ে বেশি অর্থ হাতে আছে বেঙ্গালুরুর। ৩০ কোটি ৬৫ লাখ আছে তাদের ঝুলিতে। তাদের খেলোয়াড় কেনা বাকি ১৬ জন, এরমধ্যে ৫ জন কিনতে পারবে বিদেশি।

মুম্বাই ইন্ডিয়ান্স: মুম্বাইয়ের হাতে আছে ২৬ কোটি ১০ লাখ রুপি। তারাও আর ১৬ জন খেলোয়াড় কিনতে পারবে এবং ৭ জন বিদেশি দলে টানতে পারবেন।

পাঞ্জাব কিংস: তৃতীয় সর্বোচ্চ ২২ কোটি ৫০ লাখ রুপি আছে পাঞ্জাবের ঝুলিতে। সবমিলিয়ে ১৩ জন, যাতে ৬ বিদেশি নিতে পারবে তারা।

গুজরাট টাইটানস: তাদের হাতে আছে ১৭ কোটি ৫০ লাখ রুপি। আর ১১ জন খেলোয়াড়ের মধ্যে বিদেশি নিতে পারবে ৫ জন।

রাজস্থান রয়্যালস: ১৭ কোটি ৩৫ লাখ বাকি। খেলোয়াড় কিনতে পারবে ১৪ জন, এরমধ্যে বিদেশি হতে পারবে ৪ জন।

চেন্নাই সুপার কিংস: ১৫ কোটি ৬০ লাখ বাকি। খেলোয়াড় কিনতে পারবে ১৩ জন, এরমধ্যে বিদেশি হতে পারবে ৪ জন।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস: ১৪ কোটি ৮৫ লাখ বাকি। খেলোয়াড় কিনতে পারবে ১৩ জন, এরমধ্যে বিদেশি হতে পারবে ৪ জন।

দিল্লি ক্যাপিটালস: ১৩ কোটি ৮০ লাখ বাকি। খেলোয়াড় কিনতে পারবেন ১২ জন, এরমধ্যে বিদেশি হতে পারবে ৪ জন।

কলকাতা নাইট রাইডার্স: ১০ কোটি ৫ লাখ বাকি। খেলোয়াড় কিনতে পারবেন ১২ জন, এরমধ্যে বিদেশি হতে পারবে ৩ জন।

সানরাইজার্স হায়দরাবাদ: ঝুলিতে সবচেয়ে কম অর্থ আছে হায়দরাবাদের। ৫ কোটি ১৫ লাখ রুপি বাকি। তারা সবমিলিয়ে ১২ জন নিতে পারবে আর, যার ৩ জন বিদেশি খেলোয়াড় কিনতে পারবে।

বিষয়:আইপিএল চেন্নাই বেঙ্গালুরু মেগা নিলাম ২০২৫ রাজস্থান লক্ষ্ণৌ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…