ক্রিকেট

বিশ্বকাপের রীতি প্রথমবার যুক্ত হচ্ছে আইপিএলে

কলকাতা নাইট রাইডার্স আইপিএল ট্রফি জিতেছে, খেলোয়াড়রা উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা আইপিএল ট্রফি জেতার পর উল্লাসে মেতে উঠেছে, উৎসবের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আইসিসির বড় কোনো টুর্নামেন্ট বা বিশ্বকাপের আগে সাধারণত হয়ে থাকে ট্রফি ট্যুর। এবার সেই রীতি চালু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হাত ধরে শুরু হচ্ছে এটি। আইপিএল শুরুর আগে ভারতের ৯টি শহরে ট্রফি নিয়ে ঘুরবে চ্যাম্পিয়ন কলকাতা।

২০২৫ সালের আইপিএল শুরু ২১ মার্চ। তার আগে ৯টি শহর ঘুরে আসবে ট্রফিটি। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৬ মার্চ শেষ হবে ট্রফি ট্যুর। আসামের গৌহাটিতে প্রথমে যাবে আইপিএল ট্রফি।

কলকাতা নাইট রাইডার্স জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি গৌহাটি, ১৬ ফেব্রুয়ারি ভূবনেশ্বর, ২১ ফেব্রুয়ারি জামশেদপুর, ২৩ ফেব্রুয়ারি রাঁচি, ২৮ ফেব্রুয়ারি গ্যাংটক, ২ মার্চ শিলিগুড়ি, ৭ মার্চ পাটনা, ৯ মার্চ দুর্গাপুর, ১২ ও ১৬ মার্চ কলকাতায় থাকবে আইপিএল ট্রফি।

সেখানে ভক্তরা যেয়ে ট্রফি দেখতে পারবেন। পাশাপাশি ভক্তদের জন্য নানারকম খেলার ব্যবস্থাও থাকবে। জিততে পারলে দেয়া হবে পুরস্কার। তবে ট্রফির সঙ্গে খেলোয়াড়রা থাকবেন কিনা সেটি এখনও জানানো হয়নি।

বিষয়:আইপিএল কলকাতা ট্রফি ট্যুর ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…