চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলের নিয়ম নিয়ে ধোঁয়াশা, পাঁচ বিদেশি খেলানোয় ক্ষুব্ধ দিল্লি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিকেটারদের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একটি ম্যাচে চার জন করে বিদেশি খেলানোর নিয়ম। রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচে রাজস্থান এ নিয়ম ভেঙেছে বলে অভিযোগ তুলেছিল দিল্লি । মাঠে এ নিয়ে দিল্লির প্রধান কোচ রিকি পন্টিং এবং ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলিকে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়। 

জশ বাটলার, শিমরন হেটমায়ার ও ট্রেন্ট বোল্ট তিন বিদেশিকে একাদশে রেখে ব্যাটে নামে রাজস্থান। ফিল্ডিংয়ের সময় ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে হেটমায়ারের পরিবর্তে সাউথ আফ্রিকার নান্দ্রে বার্গারকে মাঠে নামায় দলটি।

এই পর্যন্ত ঠিক ছিল, বিতর্কের শুরু হয় রিয়ান পরাগের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল ফিল্ডিংয়ে নামলে। দিল্লি তখন অভিযোগ তোলে রাজস্থান পাঁচজন বিদেশি খেলোয়াড় ব্যবহার করেছে। পন্টিং ও গাঙ্গুলির মতে, বার্গারকে ইমপ্যাক্ট বদলি করায় রাজস্থানের চার বিদেশির কোটা পূরণ হয়ে গেছে। পাওয়েল ম্যাচে পঞ্চম বিদেশি হিসেবে নেমেছেন, যা নিয়মবিরুদ্ধ।

Banglabid

এই অভিযোগ খণ্ডাতে দিল্লি ডাগআউটে যান চতুর্থ আম্পায়ার মদনগোপাল কাপুরাজ। টিম শিটে খেলোয়াড়দের নাম দেখিয়ে বুঝিয়েছেন, নিয়মের বাইরে কিছু হয়নি। পন্টিংও একটা পর্যায়ে ডাগআউটে ফেরেন। ফিল্ডিং চালিয়ে গেছেন পাওয়েলও।

বিদেশি খেলোয়াড় সংক্রান্ত নিয়ম যা বলছে
এ সংক্রান্ত ধারা ১.২.৫ মতে, আইপিএলের খেলোয়াড় সংক্রান্ত নিয়মে বলা হয়েছে, শুরুর একাদশে প্রতিটি দল চারজনের বেশি বিদেশি খেলোয়াড় রাখতে পারবে না।
ধারা ১.২.৬ বলছে, একটি দল একই সময়ে চারজনের বেশি বিদেশি খেলোয়াড় মাঠে নামতে পারবে না। যদি কোনো দল চারজন বিদেশিকে দলে রাখে, সেক্ষেত্রে একজন বিদেশিরই জায়গায় বদলি হিসেবে আরেকজন বিদেশিকে ফিল্ডিংয়ে নামানো যাবে। আর কোনো দল যদি চারজনের কম বিদেশিকে শুরুর একাদশে রাখে, তখন বিদেশি খেলোয়াড় বদলি করা যাবে, তবে একই সময়ে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা চারের বেশি হতে পারবে না।’

নিয়ম অনুযায়ী রাজস্থানের বিদেশি খেলোয়াড় সংখ্যা চারজনই ছিল। কেননা হেটমায়ারের পরিবর্তে মাঠে নেমেছিলেন বার্গার। অর্থাৎ বাটলার, বোল্ট, বার্গার, পাওয়েলসহ চারজন বিদেশি ছিলেন মাঠে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলগাঙ্গুলিদিল্লিপন্টিংপাওয়েলবার্গারভারতরাজস্থানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেসিডেন্টের জন্য মহিলা নেত্রীর পোর্ট্রেট, কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশ পুলিশের লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা বলয়ে যা থাকছে

আগস্ট ১৪, ২০২৬

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি, কারা আসছেন নেতৃত্বে?

আগস্ট ১৪, ২০২৬

কিশোর ক্রিকেটারের আঘাতে মৃত্যু মেন্ডিসের স্কুলজীবনের কোচের

আগস্ট ১৪, ২০২৬

দাম কমল ডলারের, দেশের বাজারে এর প্রভাব কী?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT