চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সপ্তাহ স্থগিত আইপিএল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ০৯, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঝপথে এক সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া শুক্রবার দুপুরে আনুষ্ঠানিক এতথ্য জানিয়েছেন। ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে সিদ্ধান্তটি নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

সাইকিয়া বিবৃতিতে জানিয়েছেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং অংশীজনের সাথে পরামর্শ করে পরিস্থিতির বেশ মূল্যায়নের পর আসরের নতুন সময়সূচি এবং ভেন্যু সম্পর্কে আরও তথ্য যথাসময়ে জানানো হবে। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের উদ্বেগ, অনুভূতি এবং সম্প্রচারক, স্পন্সর ও ভক্তদের মতামত প্রকাশের পর গুরুত্বপূর্ণ পরামর্শের পর আইপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে।’

‘বিসিসিআই আমাদের সশস্ত্র বাহিনীর শক্তি এবং প্রস্তুতির উপর পূর্ণ আস্থা রাখছে। বোর্ড সকল অংশীজনের সম্মিলিত স্বার্থে কাজ করা বিচক্ষণতা হবে বলে মনে করে।’

বিসিসিআইয়ের অভিজ্ঞ কর্মকর্তার থেকে ফোন পাওয়ার পর সাইকিয়া এবং আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমালসহ সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন। দুপুরে বিবৃতি প্রকাশ করার আগে সকল ফ্র্যাঞ্চাইজকে জানানো হয়েছে। এ পরিস্থিতিতে না খেলা ঠিক, মত দিয়েছেন তারাও।

সিদ্ধান্তের পেছনে বৃহস্পতিবারের পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মাঝপথে বন্ধ হওয়ার বিষয়টি এসেছে। ধর্মশালার বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার কারণে খেলোয়াড়রা উড়োজাহাজে যেতে পারেননি। তাদের জন্য শুক্রবার সকালে আইপিএল কর্তৃপক্ষ বিশেষ ট্রেনের ব্যবস্থা করে দিয়েছে।

ধর্মশালার বাতিল হওয়া ম্যাচসহ এবারের আইপিএলে ৫৮টি ম্যাচ মাঠে গড়িয়েছে। গ্রুপপর্বে আরও ১২ ম্যাচ বাকি আছে। লক্ষ্ণৌ-হায়দরাবাদ, দিল্লি-চেন্নাই ও বেঙ্গালুরুতে দুটি, আহমেদাবাদে তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। প্লে-অফ খেলা হতো হায়দরাবাদ ও কলকাতায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলধুমালপাকিস্তানবিসিসিআইভারতভারত-পাকিস্তান যুদ্ধলিড স্পোর্টসসাইকিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬

ফুটবল নিয়ে এই ৩ সিনেমা অবশ্যই দেখা উচিত!

জুলাই ১৮, ২০২৬

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

জুলাই ১৮, ২০২৬

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT