চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪ বছরের আক্ষেপের অবসান নাকি প্রথমবারেই বাজিমাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ২৯, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সবশেষ ২০০৮ সালে অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের নেতৃত্বে আইপিএল ট্রফি জিতেছিল রাজস্থান রয়্যালস। আর ট্রফি জেতা হয়নি দলটির। রোববার রাতে শিরোপা খরা কাটাতে গুজরাট টাইটানসের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান। বিপরীতে প্রথম আসরেই ফাইনাল নিশ্চিত করা গুজরাটের লক্ষ্য ট্রফি জিতে বাজিমাত করা।

চলতি আইপিএলে সবচেয় ধারাবাহিক দল হিসেবে ১৪ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট তুলে সবার আগে প্লে-অফ নিশ্চিত করে হার্দিক পান্ডিয়ার দল। এক ম্যাচ কম জিতে তার পরের অবস্থানেই ছিল রাজস্থান।

তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে গুজরাট। এখন পর্যন্ত দু’বার মুখোমুখি হয়েছে ফাইনাল নিশ্চিত করা দল। যেখানে প্রথম দেখায় হার্দিক পান্ডিয়ার ৮৭ রানে ভর করে ১৯৩ রানের লক্ষ্য ছুড়ে গুজরাট। জবাবে জস বাটলারের ঝলমলে অর্ধশতকের পরও ৩৭ রানে হেরে যায় রাজস্থান।

Banglabid

পরের বার প্রথম কোয়ালিফায়ারে ফের মুখোমুখি হয় দু’দল যেখানে ১৮৭ রানের টার্গেট দিয়েও ৭ উইকেটের হার দেখতে হয়েছিল সাঞ্জু স্যামসনের দলের।

তবে সব হারের জবাব ফাইনালে দিতে পারে রাজস্থান। বোলিংয়ে আসর সর্বোচ্চ ২৬ উইকেট তুলে প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ যুজবেন্দ্র চাহাল। ব্যাটিং চার সেঞ্চুরি এরই মধ্যে হাঁকিয়ে ফেলেছেন বাটলার। ছুটছেন এক আসরে কোহলির করা সর্বোচ্চ ৯৭৩ রানের পিছনে। ফাইনালে এই ধারা বজায় রেখে কোহলিকে টপকাতে চাইবেন তিনি। সেক্ষেত্রে কপাল পুড়বে গুজরাটের।

তবে চলতি আসরে যেভাবে এতটা পথ পাড়ি দিয়েছে গুজরাট তাতে বিন্দুমাত্র ছাড় দেবে না পান্ডিয়ার দল। নিজেও যেমন তলোয়ারের মতো ব্যাট চালাতে জানেন তেমনি ডেভিড মিলারও ভয়ঙ্কর হতে পারে প্রতিপক্ষের বোলারদের জন্য।

Reneta

আজ রাত সাড়ে আটটায় আহমেদাবাদে মাঠের লড়াইয়ে নামবে রাজস্থান-গুজরাট। যেখানে দু’দলেরই লক্ষ্য একটাই তা হল শিরোপা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২২কোহলিগুজরাট টাইটান্সচাহালপান্ডিয়াবাটলাররাজস্থান রয়্যালসলিড স্পোর্টসস্যামসন
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT