চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল থেকে কেন ৪৬০ কোটি পাবে শেন ওয়ার্নের পরিবার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন শুধু মাঠে বল হাতে জাদু দেখাননি, ছিলেন দারুণ দূরদর্শীও। প্রায় ১৮ বছর আগে করা এক বিশেষ চুক্তির সুফল এবার পেতে চলেছে তার পরিবার। আইপিএল থেকে বড় অঙ্কের অর্থ পাবেন তারা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক এক কনসোর্টিয়ামের কাছে রাজস্থান রয়্যালস প্রায় ১৫ হাজার ২৯০ কোটি রুপিতে বিক্রি হওয়ার খবর এসেছে। এরপরই কার্যকর হচ্ছে ওয়ার্নের সেই পুরনো চুক্তির শর্ত।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে রাজস্থান রয়্যালসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সময় শেন ওয়ার্ন শুধু অধিনায়কত্বই পাননি, দলের ক্রিকেট-সংক্রান্ত কার্যক্রমেও তাকে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ দেয়া হয়েছিল। সেই চুক্তির অন্যতম আকর্ষণীয় শর্ত ছিল দলের হয়ে তিনি যত বছর খেলবেন, প্রতি মৌসুমে পাবেন ০.৭৫ শতাংশ মালিকানা অংশীদারিত্ব।

ওয়ার্ন রাজস্থান রয়্যালসের হয়ে চার মৌসুম খেলেছিলেন। ফলে ফ্র্যাঞ্চাইজিটিতে তার মালিকানা দাঁড়ায় ৩ শতাংশ। বর্তমান বিক্রয়মূল্য অনুযায়ী, রাজস্থান রয়্যালসের ওই ৩ শতাংশ শেয়ারের মূল্য দাঁড়িয়েছে প্রায় ৪৫০ থেকে ৪৬০ কোটি রুপির মধ্যে।

ফলে, প্রয়াত অস্ট্রেলিয়ান কিংবদন্তির পরিবার চাইলে আসন্ন আইপিএল শেষ হওয়ার পর শেয়ার বিক্রি করে বিপুল অঙ্কের নগদ অর্থ নিতে পারবে। তবে এজন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদন প্রয়োজন হবে।

আইপিএলের উদ্বোধনী আসরে ২০০৮ সালে শেন ওয়ার্নের নেতৃত্বে অবিশ্বাস্য সাফল্য পায় রাজস্থান রয়্যালস। তুলনামূলক কম তারকাসমৃদ্ধ দল নিয়ে তিনি ফ্র্যাঞ্চাইজিটিকে শিরোপা জেতান।

Reneta

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নেয়া শেন ওয়ার্ন ২০২২ সালের ৪ মার্চ, থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইপিএলরাজস্থান রয়্যালসলিড স্পোর্টসশেন ওয়ার্ন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT