চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঞ্জাবকে হারিয়ে ৯ বছর পর ফাইনালে বেঙ্গালুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ পূর্বাহ্ণ ৩০, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৯, ২০১১ ও ২০১৬ সালে আইপিএলের ফাইনালে খেলেছিল বেঙ্গালুরু। তিনটি ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি কখনও। নয় বছর পর আবারও শিরোপা মঞ্চে দলটি। ১১ বছর ধরে ফাইনালে খেলার অপেক্ষায় থাকা পাঞ্জাব কিংসে বিপক্ষে বড় জয়ে চতুর্থবারের মত আইপিএলে ফাইনালে খেলা নিশ্চিত করেছে বিরাট কোহলিরা।

মুল্লানপুরে প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবকে ৮ উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু। তাতে সরাসরি ফাইনালে পৌঁছেছে দলটি। পাঞ্জাবের সুযোগও অবশ্য এখনও শেষ হয়নি, এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে দ্বিতীয়বার সুযোগ পাবে তারা। সে ম্যাচে এলিমিনেটর থেকে উঠে আসা দলকে হারাতে পারলে ফাইনালে খেলবে পাঞ্জাব।

টসে হেরে আগে ব্যাটে নেমে ১৪.১ ওভারে ১০১ রানে থামে পাঞ্জাব। জবাবে নেমে ৬০ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বেঙ্গালুরু।

Banglabid

পাঞ্জাব ব্যাটারদের ব্যর্থতার মাঝে দুই অঙ্কের ঘরে পৌঁছান কেবল দুজন। সর্বোচ্চ ২৬ রান (১৭ বলে) আসে মার্কাস স্টয়নিসের ব্যাট থেকে। এছাড়া প্রভসিমরন সিং ১০ বলে ১৮ এবং আজমতউল্লাহ ওমরজাই ১২ বলে ১৮ রান করেন।

বেঙ্গালুরু বোলারদের মধ্যে জশ হ্যাজেলউড ও সুয়েষ শর্মা তিনটি করে উইকেট নেন। যশ দায়াল নেন দুই উইকেট।

রানতাড়ায় নেমে অপ্রতিরোধ্য ফিফটিতে বেঙ্গালুরুর জয় নিশ্চিত করেন ফিল সল্ট। ২৭ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া মায়াঙ্ক আগারওয়াল ১৩ বলে ১৯, রজত পতিদার ৮ বলে ১৫ এবং বিরাট কোহলি ১২ বলে ১২ রান করেন।

Reneta

পাঞ্জাবের হয়ে একটি করে উইকেট নেন কাইল জেমিসন ও মুসীর খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৫কোয়ালিফায়ারপাঞ্জাববেঙ্গালুরুলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফারুকের মনোনয়ন বাতিল করল জাতীয় ক্রীড়া পরিষদ

পরবর্তী

মেজর সিনহার মৃত্যু পাহাড়ের মত ভারী: অ্যাটর্নি জেনারেল

পরবর্তী
অ্যাটর্নি জেনারেল মেজর সিনহার মৃত্যু নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজর সিনহার মৃত্যু পাহাড়ের মত ভারী: অ্যাটর্নি জেনারেল

খালেদা জিয়া একান্ত সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্র আজও বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া

সর্বশেষ

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT