চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ালিফারে খেলার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে কোহলির বেঙ্গালুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ২২, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

চমক দেখিয়ে প্লে-অফ নিশ্চিত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রানরেটে এগিয়ে চেন্নাই সুপার কিংসকে কাঁদিয়ে শেষ চারে উঠেছিল বিরাট কোহলির দল। এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান র‌য়্যালসের। কোয়ালিফারে উত্তীর্ণ হওয়ার লড়াইয়ে টসে হেরে আগে ব্যাট করবে বেঙ্গালুরু।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে লড়াই গড়াবে বাংলাদেশ সময় রাত আটটায়। ম্যাচে জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারা সানরাইজার্স হায়দরাবাদের। দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল খেলবে ফাইনালে কলকাতার বিপক্ষে।

প্লে-অফের লড়াইয়ে শক্তিশালী একাদশ নিয়েই নামছে দুদল। একদিকে বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল এবং অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন, সাঞ্জু স্যামসন ও যশ্বী জয়সওয়ালরা। তারকা নির্ভর দল হওয়ায় প্রত্যাশা বেশিই বেঙ্গালুরুর পক্ষে। লিগপর্বে দারুণ করা রাজস্থানও ছেড়ে কথা বলবে না প্রতিপক্ষকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশ: বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), রজত পাতিদর, ক্যামেরুন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, দিনেশ কার্তিক, মহিপাল লৌমরর, কারাণ শর্মা, লোকি ফার্গুসন, যশ দয়াল ও মোহাম্মদ সিরাজ।

রাজস্থান রয়্যালস একাদশ: যশ্বী জয়সওয়াল, টম কোহলের-ক্যাডমোর, সাঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রোভম্যান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা, যুযবেন্দ্র চাহাল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল ২০২৪এলিমিনেটরকোহলিবেঙ্গালুরুরাজস্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT