ক্রিকেট

প্রত্যাবর্তন রাঙাতে পারলেন না পান্ট

দিল্লিকে ৪ উইকেটে হারাল পাঞ্জাব

বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান রান সংগ্রহের জন্য দৌড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট ম্যাচের দৃশ্য, ব্যাটসম্যান ব্যাট চালাচ্ছেন, ফিল্ডার প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রায় দেড় বছর মাঠে নেমেছেন মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা রিশভ পান্ট। পাঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়েই ‘দ্বিতীয় অভিষেক’ হয়েছে তার। ফেরার ম্যাচটা অবশ্য রাঙাতে পারলেন না এই উইকেট রক্ষক ব্যাটার। ব্যাট হাতে আলো ছড়াতে না পারার পাশাপাশি জেতেনি দিল্লিও। পাঞ্জাবের কাছে ৪ উইকেটে হেরেছে তার দল।

পান্টের ফেরার মঞ্চ আইপিএলের নতুন ভেন্যু পাঞ্জাবের মুলানপুরের মহারাজা যদাবিন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মেতেছিল দর্শকের করতালিতে। দিল্লির সমর্থকরা না কেবল, তার মাঠে ফেরাকে স্বাগতম জানিয়েছেন পাঞ্জাব কিংসের সমর্থকরাও।

টসে হেরে তার দলকে আগে ব্যাটে পাঠায় পাঞ্জাব অধিনায়ক শিখর দাওয়ান। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৭৪ রান করে দিল্লি। জবাবে ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় পাঞ্জাব।

সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রায় দেড় বছর পর মাঠে ফেরা পান্ট ব্যাটে নেমেছে চারে। দুটি চারে ১৩ বলে করেছেন ১৮ রান। উইকেটের পেছনে দাঁড়িয়ে দুর্দান্ত ছিলেন পান্ট। জিতেশ শর্মাকে স্টাম্পিংয়ের পাশাপাশি শশাংক সিংকে ফেরান তালুবন্দি করে।

দিল্লির হয়ে সাই হোপ ৩৩, ডেভিড ওয়ার্নার ২, অক্ষর প্যাটেল ২১ এবং মিচেল মার্শ ২০ রান করেছেন। পাঞ্জাবের আর্শ্বদীপ সিং এবং হারশাল প্যাটেলের সামনে ব্যর্থ হয়েছিলেন তারা। দুই বোলারই দুটি করে উইকেট নিয়েছেন।

পাঞ্জাবের জয়ের পথে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন স্যাম কারেন। ছয়টি চার ও এক ছক্কায় ৪৭ বলে করেছেন ৬৩ রান। লিয়াম লিভিংস্টোনের অবদানও ছিল দারুণ। দুটি চার ও তিনটি ছক্কায় ২১ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংসে দলকে পৌঁছান জয়ের বন্দরে। এছাড়া প্রভসিমরন সিং ২৬ রান এবং শিখর দাওয়ান ১৬ বলে ২২ রান করেন।

দিল্লির বোলারদের মধ্যে কুলদীপ যাদব ও খলিল আহমেদ দুটি করে উইকেট নেন।

বিষয়:আইপিএল ২০২৪ কারেন দিল্লি পাঞ্জাব পান্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…