চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিল-সুদর্শনের সেঞ্চুরি, আহমেদাবাদে পরাজয় দেখল চেন্নাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ পূর্বাহ্ণ ১১, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সাই সুদর্শন ও শুভমন গিলের সেঞ্চুরিতে দুই শতাধিকের রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল গুজরাট টাইটান্স। রানতাড়ায় নেমে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৩৫ রানে পরাজয় দেখতে হয়েছে ঋতুরাজ গায়কোয়াডের দলের।

ঘরের মাঠে টসে হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ২৩১ রানের সংগ্রহ পায় গুজরাট। জবাবে ৮ উইকেটে ১৯৬ রানে থামে চেন্নাইয়ের ইনিংস।

গুজরাটের কাছে হারলেও শেষ চারের আশা বাঁচিয়ে রাখছে চেন্নাই। ১২ ম্যাচে ৬ জয়ে পয়েন্ট টেবিলের চারে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি। অন্যদিকে আসরে পঞ্চম পেয়ে তলানি থেকে আটে এসেছে গুজরাট। কাগজে কলমে এখনও শেষ চারের আশা টিকে রয়েছে দলটির।

আগে ব্যাটে নেমে গুজরাটকে দুরন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমন গিল। উদ্বোধনী জুটিতে আসে ২১০ রান। সেঞ্চুরি করেন দুজনেই। ১৭.২ ওভারে সুদর্শন ফিরে গেলে জুটি ভাঙে। পাঁচটি চার ও সাত ছক্কায় ৫১ বলে ১০৩ রান করেন এই ব্যাটার।

একই ওভারের শেষ বলে দলীয় ২১৩ রানে ফিরে যান গিল। নয়টি চার ও ৬টি ছক্কায় ৫৫ বলে ১০৪ রান করেন গুজরাট অধিনায়ক। ইনিংসের শেষ বলে ২ রান করা মোহাম্মদ শাহরুখ খান রানআউট হন। ২৩১ রানে থামে স্বাগতিকদের ইনিংস। ডেভিড মিলার অপরাজিত থাকেন ১১ বলে ১৬ রানে।

চেন্নাইয়ের হয়ে দুটি উইকেট নেন তুষার দেশপান্ডে।

Reneta

রানতাড়ায় নেমে শুরুতেই বিপর্যয়ের সম্মুখীন হয় চেন্নাই। ১০ রানে ফিরে যান টপঅর্ডারের তিন ব্যাটার। চতুর্থ উইকেটে ১০৯ রানের জুটি গড়েন ড্যারিল মিচেল ও মঈন আলী। ফিফটি পেয়েছেন দুজনেই। ১২.২ ওভারে ১১৯ রানে মিচেল আউট হলে জুটি ভাঙে। সাতটি চার ও তিন ছক্কায় ৩৪ বলে ৬৪ রান করেন কিউই ব্যাটার।

মঈন আলী ফিরে যান ১৪.২ ওভারে ১৩৫ রানে। প্রোটিয়া অলরাউন্ডার চারটি করে চার ও ছক্কায় ৩৬ বলে ৫৬ রান করেন। শিভাম দুবে ১৩ বলে ২১ রানে, রবীন্দ্র জাদেজা ১০ ১৮ রানে ফিরে যান। মহেন্দ্র সিং ধোনি এক চার ও তিন ছক্কায় ১১ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।

গুজরাটের হয়ে মোহিত শর্মা তিনটি এবং রশিদ খান দুটি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪গিলগুজরাটচেন্নাইলিড স্পোর্টসসুদর্শন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে ফেনীর প্রবাসী শেখ ফরিদের মৃত্যু, মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির সামুদ্রিক সামরিক জোট গঠন

জুলাই ৩১, ২০২৬
ছবি: অ্যাপালাচি স্কুলে বন্দুক হামলাকারী কোল্ট গ্রে-র বাবা কলিন গ্রে।

জর্জিয়ায় স্কুলে বন্দুক হামলায় ছেলের যাবজ্জীবন, বাবার ১৫ বছরের কারাদণ্ড

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT