চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃথা জয়সওয়ালের সেঞ্চুরি, ডেভিড ঝলকে রাজস্থানকে হারাল মুম্বাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ পূর্বাহ্ণ ০১, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে যশ্বী জয়সওয়ালের শতকের ইনিংসে দুই শতাধিক রান পেয়েছিল রাজস্থান রয়্য়ালস। ছিল জয়ের সম্ভাবনাও। তবে হার এড়াতে পারেনি রাজস্থান। টিম ডেভিডের ঝড়ো ইনিংসে জয় পেয়েছে মুম্বাই।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটে নেমে জয়সওয়ালের ১২৪ রানের ইনিংসে ভর করে ২১২ রানের সংগ্রহ পায় রাজস্থান। জবাবে ব্যাটে নেমে ৬ উইকেট ও ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিক দল। এ জয়ে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সাতে আসল মুম্বাই। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে রাজস্থান।

ওয়াংখেড়েতে আগে ব্যাটে নেমে প্রথম উইকেট জুটিতে ৭২ রানের সংগ্রহ পায় সফরকারী দল। ৭.১ ওভারে জজ বাটলার আউট হন পিয়ুস চাওলার বলে। ১৯ বলে ১৮ রান করেন তিনি। অতিথিদের একপ্রান্ত আগলে রাখেন যশ্বী জয়সওয়াল। অপরপ্রান্তে ধারাবাহিক ভাবেই পতন হতে থাকে ব্যাটারদের। ৯৫ থেকে ১৬৮ রানে ফেরেন আরও ৫ ব্যাটার। সাঞ্জু স্যামসন (১০ বলে ১৪) ও জেসন হোল্ডার (৯ বলে ১১) ছাড়া কেউই স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের ঘর।

১৯.৪ ওভারে ২০৫ রানে আরশাদ খানের শিকার হন জয়সওয়াল। ৬২ বলে ১২৪ রানের ইনিংস খেলেন তিনি। শেষ অবধি ৭ উইকেটে ২১২ রানের সংগ্রহ পায় রাজস্থান।

মুম্বাইর হয়ে তিন উইকেট নেন আরশাদ খান। পিয়ুস চাওলা নেন দুটি, জফরা আর্চার ও রিলি নেন একটি করে উইকেট।

জবাবে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দ্বিতীয় ওভারে দলীয় ১৪ রানে ফেরেন রোহিত শর্মা। ৫ বলে ৩ রান মুম্বাই অধিনায়ক। দ্বিতীয় জুটিতে আসে ৬২ রান। ৮.২ ওভারে ২৩ বলে ২৮ রান করে ফেরেন ইশান কিশান। ১০১ রানে তৃতীয় উইকেট হারায় রোহিত শর্মার দল। ২৬ বলে ৪৪ রান করে ফেরেন ক্যামেরুন গ্রিন।

Reneta

চতুর্থ উইকেট জুটিতে আসে আরও ৫১ রান। ১৫.৪ ওভারে ফেরেন সূর্যকুমার যাদব। ২৯ বলে ৫৫ রান করেন তিনি। এরপর জয়ের কাছাকাছি পৌঁছান তিলক বার্মা ও টিম ডেভিড। জয়ের জন্য শেষ ওভারে স্বাগতিকদের প্রয়োজন ছিল ১৭ রান। জেসন হোল্ডারের পরপর তিন বলে ৩ ছক্কা হাঁকিয়ে ৩ বল ও ৬ উইকেট হাতে জয় নিশ্চিত করেন ডেভিড।

রাজস্থানের হয়ে দুটি উইকেট নিয়েছেন অশ্বীন। ট্রেন্ট বোল্ট ও সন্দীপ শর্মা নিয়েছেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩জয়সওয়ালডেভিডমুম্বাইরাজস্থানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT