চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিতে ভেস্তে গেল প্রথমদিন, ধোনি-হার্দিকের ফাইনাল রিজার্ভ ডে’তে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৮ অপরাহ্ণ ২৮, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলের ১৬তম আসরের পর্দা নামার কথা ছিল। ফাইনাল মহারণে প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। ধোনি ও হার্দিকের দ্বৈরথ ঘিরে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জমকালো আয়োজনে শুরু হয় সমাপনী পর্ব। তার মাঝে হানা দেয় বৃষ্টি। বৃষ্টির তীব্রতা এতটাই ছিল যে, স্থগিত হয়ে গেছে খেলা। টসও হয়নি। সোমবার রিজার্ভ ডে’তে শিরোপার জন্য লড়বে চেন্নাই ও গুজরাট।

বিশ্বের অন্যতম ব্যয়বহুল টুর্নামেন্টের ফাইনালে বৃষ্টির সম্ভাবনা ছিল আগে থেকেই। বাংলাদেশ সময় ৭টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হানা দেয় বৃষ্টি। এরপর দীর্ঘ সময় অপেক্ষার পরও বৃষ্টি না থামায় বাংলাদেশ সময় রাত ১১টা ২২ মিনিটে খেলা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় গড়াবে ফাইনাল।

আবহাওয়ার পূর্বাভাসে ফাইনাল ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। বৃষ্টির স্থায়িত্ব দীর্ঘ হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছিল আগেই। সেজন্য রিজার্ভ ডে রেখেছে আয়োজক বিসিসিআই।

Banglabid

এর আগে, কোয়ালিফায়ার-২’তে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬২ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে গুজরাট টাইটান্স। অন্যদিকে, কোয়ালিফায়ার-১’এ গুজরাটকে হারিয়ে সবার আগে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে চেন্নাই সুপার কিংস।

এখন পর্যন্ত চেন্নাই-গুজরাট মুখোমুখি হয়েছে চার বার। এরমধ্যে তিন দেখায় ধোনিদের বিপক্ষে জয়ের হাসি হেসেছে গুজরাট, সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে গুজরাট। আর চেন্নাই চারটিতে। এবারের আইপিএলে উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে ৫ উইকেটে জিতেছিল গুজরাট। পরে প্রথম কোয়ালিফায়ারে পান্ডিয়াদের ১৫ রানে হারায় ধোনির চেন্নাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩আহমেদাবাদগুজরাটচেন্নাইধোনিপান্ডিয়াফাইনাললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT