চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার বিপক্ষে আসরের প্রথম জয় দিল্লির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২০ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলের এবারের আসরটা ভালো যাচ্ছে না দিল্লি ক্যাপিটালসের। হেরেছে টানা পাঁচটি ম্যাচ। অবশেষে ৬ষ্ঠ ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে ডেভিড ওয়ার্নারের দল। ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে।

দিল্লিতে বৃষ্টির কারণে খানিকটা বিলম্ব হয় ম্যাচ শুরু হতে। টস হেরে আগে ব্যাটে নেমে দিল্লি বোলারদের তোপে বিধ্বস্ত হয় নাইট রাইডার্স ব্যাটাররা। ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৭ রান। জবাবে ব্যাটে নেমে সহজেই জয় নিশ্চিত হয়নি দিল্লির। লো স্কোরিং ম্যাচ হওয়া সত্ত্বেও জয়ের নোঙরে পৌঁছাতে দিল্লিকে অপেক্ষা করতে হয়েছিল শেষ ওভার পর্যন্ত। অক্ষর প্যাটেলের দৃঢ় ব্যাটিংয়ে ৪ উইকেটে জয় নিশ্চিত করে স্বাগতিক দল।

দিল্লির বিপক্ষে ম্যাচে কলকাতার জার্সিতে আইপিএল অভিষেক হয় লিটন কুমার দাসের। তবে অভিষেকটা রাঙাতে পারেননি বাংলাদেশি ওপেনার। দলীয় ১৫ রানে আলগা শট খেলে নিজের উইকেট উপহার দেন দিল্লিকে। ৪ বলে ৪ রান করেন তিনি।

২৫ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারী দল। ভেঙ্কেটশ আয়ার ফেরেন রানের খাতা না খুলেই। আসরে প্রথম খেলতে নামা জেসন রয় এক প্রান্ত আগলে রাখলেও ৭০ রানে ৬ উইকেট হারায় নিতিশ রানার দল। ব্যাট হাতে সব ব্যাটারই ছিলেন অনুজ্জ্বল।

১৪.৪ ওভারে দলীয় ৯৩ রানে আউট হন জেসন রয়। ৩৯ বলে ৪৩ রান করেন তিনি। পরের বলেই ৮ম উইকেট হারায় কলকাতা। ৯৬ রানে পতন হয় ৯ম উইকেটের। এরপর ভরুণ চক্রবতীকে নিয়ে দলের সংগ্রহ ১২৭ রানে পৌঁছান অ্যান্ড্রে রাসেল। শেষ বলে রান আউট হন চক্রবতী। রাসেল অপরাজিত থাকেন ৩১ বলে ৩৮ রান করে।

স্বাগতিকদের দুটি করে উইকেট নেন কূলদীপ যাদব, অক্ষর প্যাটেল, নতরজি ও ইশান্ত শর্মা। মুকেশ কুমার নেন একটি উইকেট।

Reneta

জবাবে ব্যাটে নেমে শুরুটা খারাপ হয়নি দিল্লির। প্রথম উইকেট জুটিতে আসে ৩৮ রান। পৃথিবী শ্ব ফেরেন ১১ বলে ১৩ রান করে। ৬২ ও ৬৭ রানে আরও দুই উইকেট হারায় স্বাগতিক দল। মিচেল মার্শ ও ফিল সল্ট ফেরেন নামের সঙ্গে সুবিচার না করেই। ৯৩ রানে ফেরেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার । ৪১ বলে ৫৭ করেন তিনি। ১১০ ও ১১১ রানে আরও দুই উইকেট হারায় দিল্লি। এরপর দলকে জয়ের নোঙরে পৌঁছান অক্ষর প্যাটেল।

ম্যাচটিতে দিল্লির উইকেট ধারাবাহিকভাবে না নিতে পারলেও কিপ্টে ছিলেন রাইডার্স বোলাররা। দুটি করে উইকেট নিয়েছেন ভরুন চক্রবতী, অনুকূল রায় ও নিতিশ রানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩ওয়ার্নারকলকাতাদিল্লিলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাইলস-ওয়ারফেজসহ ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ মাতাবেন যারা

আগস্ট ৩, ২০২৬

মহাকাশে ধান চাষে সাফল্য চীনা নভোচারীদের

আগস্ট ৩, ২০২৬
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম

বিক্রয় ও মুনাফায় অবদানের স্বীকৃতি, ২৪ কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ‘বর্ষা বিপ্লবের গান’, আর্টসেল-শিরোনামহীনসহ যারা গাইবেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষে আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

‘এত রক্ত ও বিসর্জনের পর অর্জিত গণতন্ত্র ও সংসদই হওয়া উচিত রাজনীতির কেন্দ্রবিন্দু’

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT