চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২৮ বছর পর অলিম্পিকে ফেরার আরও কাছে ক্রিকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
অলিম্পিক ২০২৪ এর লোগো ও ডিজাইন সহ একটি বিলবোর্ড।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিকে শতবর্ষ ধরে ছিল না ক্রিকেট ইভেন্ট। ‘দ্য বিগেস্ট শো অন আর্থ’র ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আবারও দেখা যাবে ক্রিকেট। ১২৮ বছর পর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ক্রিকেট অন্তর্ভুক্তের সুপারিশ ‘গ্রহণ’ করেছে। শুক্রবার মুম্বাইয়ে আইওসির নির্বাহী সভায় সিদ্ধান্তটি হয়। এখন শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক আয়োজক কর্তৃপক্ষ ‘সম্ভাব্য’ পাঁচটি ইভেন্ট অন্তর্ভুক্তের সুপারিশ করে। এগুলো হল বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোসে, স্কোয়াশ এবং ক্রিকেট।

ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান থমাস বাস শুক্রবার সংবাদমাধ্যমে জানান, ‘এই প্রস্তাবগুলো একটি প্যাকেজ হিসেবে আইওসির নির্বাহী সভায় বিবেচনায় আনা হয়েছে এবং এগুলো খেলা হিসেবে প্রচলনের জন্য ২০২৮ অলিম্পিক আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রচলনের জন্য কথা হচ্ছে। এই প্রস্তাবগুলো মুম্বাইয়ে ভোটের জন্য আইওসির সেশনে তোলা হবে। এগুলোর অন্তর্ভুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন অ্যাথলেট ও সমর্থকদের বিশ্বব্যাপী নতুন করে যুক্ত করবে।’

Banglabid

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চেয়ারম্যান জর্জ বার্কলে বলেছিলেন, ‘আমরা আনন্দিত যে, এলএ২৮ অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্তির সুপারিশ করেছে। যদিও এটি এখনও চূড়ান্ত হয়নি। তবে এটি খুব তাৎপর্যপূর্ণ একটি মাইলফলক হতে চলেছে।’

আইসিসি, লস অ্যাঞ্জেলেস ২০২৮ কমিটির সামনে প্রেজেন্টেশনে টি-টুয়েন্টি ফরম্যাটে সেরা ছয় দলের জন্য সুপারিশ করে। সেখানে ছেলেদের এবং মেয়েদের আলাদা দুটি দল খেলবে।

সর্বশেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল। বিশ্বের ১০৮টি দেশ আইসিসি ক্রিকেট কাউন্সিলের সদস্য। এতবড় ক্রীড়াযজ্ঞে ক্রিকেটের মতো জনপ্রিয় খেলা না থাকায় অনেকদিন ধরেই চলছিল আলোচনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইওসিআইসিসিইউএসএক্রিকেটথমাসবার্কলেমুম্বাইলস অ্যাঞ্জলসলিড স্পোর্টসস্কোয়াশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুধু ইসরায়েল নয়, একদিন বিশ্ব শাসন করবে হামাস

পরবর্তী

‘রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য’

পরবর্তী
পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য’

একজন ব্যক্তি রাস্তার উপর দাঁড়িয়ে আছেন, পাশে একটি মোটরসাইকেল রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে ইসরায়েলি কূটনীতিককে ছুরিকাঘাত

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT