চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৫০ বছরে একবার জন্মায় ইয়ামালরা’

বলছেন ইন্টার মিলান কোচ ইনজাঘি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ০১, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে খেলতে এসেছিল ইন্টার মিলান। প্রথম ২০ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় সফরকারীরা। এরপর শুরু হয় লামিন ইয়ামাল শো। পুরোটা সময় স্পেনের কৈশোর না পেরনো তারকাকে থামাতে তিন খেলোয়াড় কাজে লাগাতে হয়েছে ইন্টারকে। বার্সেলোনার তরুণ প্রতিভা নিয়ে ইন্টার কোচ সিমিওনে ইনজাঘি পরে বলেছেন, ৫০ বছরে একবার জন্মায় এমন প্রতিভা।

ম্যাচ নিয়ে ইনজাঘি বলেছেন, ‘আমি গর্বিত যেভাবে অসাধারণ খেলোয়াড়দের একটি দল বার্সেলোনায় এসে বিশ্বের সবচেয়ে আক্রমণাত্মক, ফর্মে থাকা দলের বিপক্ষে পারফরম্যান্স দেখিয়েছে। বার্সায় ইয়ামালের মতো খেলোয়াড় আছে যাকে থামানো কঠিন। ভালো শুরুর পরও প্রথমার্ধের শেষের ২৫ মিনিট অনেক সমস্যার মুখোমুখি হয়েছি।’

‘তার মতো খেলোয়াড় আমি আগে সরাসরি দেখিনি, যার জন্য দুই জনকে দিয়ে পাহারা দিতে হয়েছে। তার মতো প্রতিভা ৫০ বছরে একবার জন্মায়। আজকে তার খেলা দেখে আমি সত্যিই মুগ্ধ।’

ইন্টার মিলানের বিপক্ষে প্রথম গোল ইয়ামালের মৌসুমের ১৫তম। ম্যাচের পুরোটা সময় লেফট ব্যাক ডি মার্কোকো নাচিয়েছেন তিনি। তার দুটি বল ক্রসবারে লাগে, বেশকিছু সুযোগও হাতছাড়া হয় ইয়ামালের।

অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে সেমির প্রথম লেগে ইন্টারের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। এদিন মৌসুমের রেকর্ড ৫০ হাজার ৩১৪ দর্শকের উপস্থিতি মিলেছে মাঠে, যা চলতি মৌসুমে অলিম্পিক স্টেডিয়ামে সর্বোচ্চ। আবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে এতবেশি গোলের ড্র ম্যাচ ১৯৯৯ সালের পর প্রথম দেখল ফুটবলবিশ্ব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনজাঘিইন্টার মিলানইয়ামালবার্সালিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

গোলরক্ষকের দৃঢ়তার মঞ্চে পয়েন্ট ভাগাভাগি করল ইকুয়েডর-কুরাসাও

জুন ২১, ২০২৬

উন্ডাভের জোড়া গোল, কষ্টার্জিত জয়ে এক যুগ পর নকআউটে জার্মানি

জুন ২১, ২০২৬

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT