চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুতের জাতীয় গ্রিডের বিপর্যয়কে নাশকতা সন্দেহে তদন্ত কমিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
সংগৃহীত

সংগৃহীত

বরিশাল ও খুলনায় শনিবার বিদ্যুতের গ্রিড বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুয়েটের উপ-উপাচার্য ড. আব্দুল হাসিব চৌধুরীকে প্রধান করে আট সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) বিদ্যৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা ফাওজুল কবির খান।

উপদেষ্টা বলেন, একটা ফল্ট হলো। এর ফলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বিচ্ছিন্ন হয়ে গেলো। পরে ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ দেওয়া শুরু করলো। ৪০ মিনিটের মধ্যে বিদ্যুতের ব্যবস্থা করা হলো।

গতকালের ঘটনায় সাতটা পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়েছে বলে জানান ফাওজুল কবির খান। তিনি বলেন, এগুলোর বেশিরভাগই কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র। এগুলো একবার বন্ধ হয়ে গেলে চালু হতে সময় লাগে।

এছাড়া গতকাল শনিবার বিকেলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ হয়। এর কারণ খতিয়ে দেখতে অধ্যাপক শামসুল হককে প্রধান করে আরেকটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপদেষ্টা।

শহরে ও গ্রামে সমানভাবে লোডশেডিং দেওয়া হবে এবং তা সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করা হবে বলেও জানান বিদ্যুৎ উপদেষ্টা।

Reneta

তিনি বলেন, আপনার বাড়িতে নানা কারণে বিদ্যুৎ নাও থাকতে পারে। একটা কারণ লোডশেডিং হবে। দুইটা কারণে হতে পারে, বিদ্যুৎ উৎপাদন নাই, চাচ্ছে বেশি দিতে পারছেন না। আরেকটা কারণ হলো ট্রান্সমিশনে ইয়ে করার জন্য গ্রিডের স্ট্যাবিলিটি মেইনটেইন করার জন্য লোডশেডিং হতে পারে।

ট্রান্সমিশনসহ বিদ্যুৎ খাতের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতিও ফিউজ নষ্ট হওয়া ও লোডশেডিং এর কারণ বলে উল্লেখ করেন ফাওজুল কবির খান। বলেন, আমি প্রথমেই বলছি লোডশেডিং হচ্ছে এবং হবে। এটা বুঝতে হবে অনেক সময় কারো বাড়িতে বিদ্যুৎ না থাকার কারণ ট্রান্সমিশনটা ফিউজ হয়ে যাওয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনাগ্রিড বিপর্যয়তদন্ত কমিটিবরিশাল
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-অস্ট্রিয়া লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ২২, ২০২৬

পর্নোগ্রাফি দেখে ৯ মাসের শিশুকে ধর্ষণ করল ১২ বছরের কিশোর

জুন ২২, ২০২৬

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: জন্তর-মন্তরে অব্যাহত ককরোচ পার্টির ধর্মঘট

জুন ২২, ২০২৬

সত্যিই কি ‘ব্রেকিং ব্যাড’ তারকা ইসলাম গ্রহণ করেছেন?

জুন ২২, ২০২৬

ইরানকে বিশ্বকাপে টিকিয়ে রাখা গোলরক্ষক আলিরেজার আছে দুটি গিনেস রেকর্ডও

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT