চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে ওঠার লড়াইয়ে প্রত্যয়ী বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে আজ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালের লড়াইয়ে নামছে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে আসরে প্রথমবার অংশগ্রহণ করা থাইল্যান্ড।

সোমবার বিকাল ৪টায় শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু হবে ফাইনালে উঠার লড়াই।

সেমিফাইনাল ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় কাবাডি দলের অধিনায়ক তুহিন তরফদার বলেন, আমরা গ্রুপপর্বের পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছি। এখন আমরা গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে। আশাকরি সেমিফাইনালেও আমরা জয়ের ধারা অব্যাহত রাখতে পারবো।

যে দলই (সেমিফাইনালে) আসুক না কেন, তাদের হারিয়ে আমাদের ফাইনালে যেতে হবে এবং শিরোপাও জিততে হবে। এটাই মাথায় রেখে আমরা অনুশীলন করে যাচ্ছি এবং আমাদের পরিকল্পনা সেভাবেই করা হচ্ছে। ইনশাল্লাহ আমাদের দলই চ্যাম্পিয়ন হবে।

বিকাল ৫টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইরাক ও চাইনিজ তাইপে। এ আসরে অতিথি দলগুলোর মধ্যে চাইনিজ তাইপেকেই সবচেয়ে শক্তিশালী দল হিসেবে মনে হয়েছে বলেই জানান তুহিন। তার মতে, শক্তির বিবেচনায় তারপরেই আছে থাইল্যান্ড।

দুটিই ভালো দল, কেউ কারোর চেয়ে খারাপ নয়। যারাই আসুক, তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই লড়াই করেই জিততে হবে।

Reneta

বাংলাদেশ দলে ইনজুরি সমস্যার বিষয়টিও কপালে ফেলছে চিন্তার ভাঁজ। প্রো কাবাডি খেলে এসে অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়ে লিটন। ৫০ লাখ টাকায় জিয়াকে কিনেছিল প্রো কাবাডির একটি দল। তিনিও ইনজুরিতে পড়েন। দলের গুরুত্বপূর্ণ এই দুই খেলোয়াড়সহ মোট ছয়জন টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে যান।

সর্বশেষ ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ ম্যাচে আমাদের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় রোমান হোসেন এবং রাসেল হাসান মাথায় চোট পান। দুজনের মাথাতেই অনেকগুলো সেলাই করা হয়েছে। তুহিন আশাবাদী, তারা দ্রুতই ম্যাটে ফিরবেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ ম্যাচে আমাদের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় রোমান হোসেন এবং রাসেল হাসান মাথায় চোট পান। দুজনের মাথাতেই অনেকগুলো সেলাই করা হয়েছে। তারা এখন অনেকটাই সুস্থ। সেমিফাইনাল ও ফাইনালের (বাংলাদেশ উঠলে) আগে যেকোনো সময় তাদের পাওয়া যাবে। আশা করি তারা সুস্থ হয়ে ফিরবেন।

টুর্নামেন্টের গ্রুপ পর্বে পোল্যান্ডকে ৫০-২২, আর্জেন্টিনাকে ৭২-২৩, নেপালকে ৪০-২৪, ইংল্যান্ডকে ৫৫-২৭ এবং ইরাককে ৪৯-৩৩ পয়েন্টে হারিয়ে সর্বাধিক ১০ পয়েন্ট নিয়ে এ-গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

অন্যদিকে বি-গ্রুপে শ্রীলংকাকে ৩৬-৩২, কেনিয়াকে ৪৭-৪২, মালয়েশিয়াকে ৫৯-২৪ এবং ইন্দোনেশিয়াকে ৫৫-২৬ পয়েন্টে হারিয়ে আট পয়েন্ট নিয়ে বি-গ্রুপের রানার্সআপ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে থাইল্যান্ড। তবে তারা গ্রুপ পর্বে চাইনিজ তাইপের কাছে ৪০-২৮ পয়েন্টে হেরেছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাবাডিথাইল্যান্ডবাংলাদেশবাংলাদেশ কাবাডি ফেডারেশনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এনসিপি-বিএনপি উত্তেজনায় চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা

মে ১৮, ২০২৬

আনচেলত্তির ডাক মিলবে, নাকি ব্রাজিলের ‘সমর্থক’ হয়ে থাকবেন নেইমার?

মে ১৮, ২০২৬

ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে মেডিকেল ও ডেন্টাল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নের্তৃবৃন্দের শোক

মে ১৮, ২০২৬

৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT