অন্যান্য খেলা

থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশের হকি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের হকি দল একটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা স্ট্যান্ডে উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হয়ে প্রথমবার অংশগ্রহণ করা থাইল্যান্ড শুরুতে কাঁপন ধরিয়েছিল। ১২ মিনিট পর্যন্ত দাপট দেখিয়ে পেয়ে যায় লিড। এরপর অভিজ্ঞতার পুরোটা নিংড়ে দিয়ে স্বরূপে ফিরে আসে লাল-সবুজের দল। প্রতিপক্ষকে ৪৫-২৬ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশ।

সোমবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে দুর্দান্ত খেলে তিনটি লোনাও পায় স্বাগতিকরা। ম্যাচসেরা হয়েছেন টাইগার অধিনায়ক তুহিন তরফদার।

গ্রুপ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ইনজুরিতে পড়া দুই নির্ভরযোগ্য খেলোয়াড় রাসেল হাসান এবং রোমান হোসেন এদিন ম্যাটে নামেন।

ম্যাচ শুরুর ১২ মিনিটের মধ্যেই ৭-৪ পয়েন্টে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দুই মিনিটের মাথায় স্বাগতিকরা দারুণভাবে ম্যাচে ফেরে। স্কোর
লাইন হয় ৭-৭। এরপর দুর্দান্ত প্রত্যাবর্তনে ১৭-১১ পয়েন্টে লিড নিয়ে বাংলাদেশ প্রথমার্ধ শেষ করে। ১৭ মিনিটের মাথায় পায় লোনা।

বিরতির পর ২৪ মিনিটে স্বাগতিকরা আবারো লোনা পায়। ২৪-১২ ব্যবধানে তখন এগিয়ে তুহিন তরফদারের দল। দ্বিতীয়ার্ধে চলতে থাকে লাল-সবুজের টানা দুইবারের শিরোপা জয়ীদের দাপট।

৩৮ মিনিটে মিজানুর রহমান থাইল্যান্ডের তিন খেলোয়াড়কে সুপার রেইড করেন। লোনা পায় বাংলাদেশ। এরপর বড় ব্যবধানের জয়ে ম্যাটজুড়ে আনন্দে মাতে বাংলাদেশের খেলোয়াড়রা।

বিষয়:কাবাডি থাইল্যান্ড বাংলাদেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশন সেমিফাইনাল লিড স্পোর্টস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…