চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলা বার নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ, প্রধানমন্ত্রীকে চিঠি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ১৫, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ল’ সোসাইটি বাংলাদেশের বিভিন্ন জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আইনজীবীদের মনোনয়ন বাতিল, বাধা এবং হয়রানির অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লেখা এক চিঠিতে এসব ঘটনাকে আইনজীবীদের স্বাধীনতা ও আইনের শাসনের জন্য হুমকি বলে অভিহিত করেছে।

বুধবার ১৩ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো ওই চিঠিতে ল’ সোসাইটির প্রেসিডেন্ট মার্ক ইভান্স জানান, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে বেশ কয়েকটি জেলা বার এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আওয়ামী লীগপন্থী ও স্বতন্ত্র আইনজীবীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে শারীরিক হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কিছু মনোনয়নপত্র ফ্যাসিস্টদের সহযোগী অভিযোগে বাতিল করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, পুলিশ কোনো কোনো প্রার্থীকে প্রত্যাহারে চাপ দিয়েছে এবং তাদেরকে সাবেক সরকারের সহযোগী হিসেবে চিহ্নিত করেছে। এই ধরনের ঘটনা জাতিসংঘের বেসিক প্রিন্সিপলস অন দ্য রোল অব লয়ার্সের ১৬, ১৭, ১৮ ও ২৩ নম্বর নীতির সরাসরি লঙ্ঘন বলে মনে করে ল’ সোসাইটি।

ল’ সোসাইটির দাবি- সব আইনজীবীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা, নির্বাচনী অনিয়ম, বাধা ও হয়রানির অভিযোগ তদন্ত করা ও আইনজীবীদের কোনো ধরনের প্রতিশোধ, ভয়ভীতি ও হয়রানি ছাড়া পেশাগত দায়িত্ব পালনের সুযোগ দেওয়া। চিঠিতে আরও বলা হয়, আইনজীবীদের পেশাগত স্বাধীনতা ও বার অ্যাসোসিয়েশনের স্ব-শাসন ক্ষমতা রক্ষা না করলে আইনের শাসন ও বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থা ক্ষুণ্ণ হবে।

চিঠির কপি বাংলাদেশের যুক্তরাজ্য হাইকমিশনার, বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার, জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং জাতিসংঘের স্বাধীন বিচারক ও আইনজীবী বিষয়ক স্পেশাল র‍্যাপোর্টিয়ার প্রফেসর মার্গারেট স্যাটার্থওয়েটকেও পাঠানো হয়েছে। তবে এই বিষয়ে সরকারের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ল’ সোসাইটিজেলা বার নির্বাচনপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

জুলাই ৮, ২০২৬

টানা বৃষ্টির প্রভাব রাজধানীতে, জলাবদ্ধতায় নাকাল নগরবাসী

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT