অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ বৃহস্পতিবার বিকেলে অথবা সন্ধ্যায় হতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান। তিনি বলেছেন, আগামীকাল বিকেলে বা রাত ৮টা নাগাদ শপথ গ্রহণ হতে পারে।
বুধবার ৭ আগস্ট সেনা দপ্তর থেকে দেয়া এক ভাষণে তিনি এই কথা জানান।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস আগামীকাল দায়িত্ব নেবেন। তিনি দুপুরে এসে পৌঁছাবেন, আমি তাকে রিসিভ করবো।
দেশে পুলিশের যে অনুপস্থিতি রয়েছে, খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন। এসময় তিনি সবাইকে গুজবে কান না দেয়া ও শান্ত থাকারও আহ্বানও জানান।







