বাংলাদেশ

রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল ভূমিকার আহ্বান অন্তর্বর্তী সরকারের

রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল ভূমিকার আহ্বান অন্তর্বর্তী সরকারের

ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীসহ দেশের সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল ও সংযত ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহিংসতা পরিহার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকার এই আহবান জানান।

শেরপুরে সাম্প্রতিক সহিংস ঘটনায় জামায়াতে ইসলামী দলের এক রাজনৈতিক কর্মী নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকিস্বরূপ এবং এতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়।

অন্তর্বর্তী সরকার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। একই সঙ্গে সব রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের শান্ত থাকার এবং নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

বিষয়:অন্তর্বর্তী সরকার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ রাজনৈতিক দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…