চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে উঠে ‘কৃষক লিগ’ নাম নিয়ে রসিকতা করলেন পিএসজি কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ০৮, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
পিএসজি কোচের খুশি ও উল্লাস ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস সেন্ট জার্মেইন কোচ লুইস এনরিকে লিগ ওয়ানের নাম ‘কৃষক লিগ’ নিয়ে রসিকতা করেছেন। আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে জায়গা করে নিয়েছে ফরাসি ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের মুখোমুখি সব দলের বিপক্ষে জিতেছে পিএসজি।

দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে উঠল পিএসজি। ২০২০ সালে লিসবনে বায়ার্ন মিউনিখের কাছে ফাইনালে হেরেছিল তারা। এবার ফাইনালে আসার পথে এনরিকের শিষ্যরা হারিয়েছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, অ্যাস্টন ভিলা এবং আর্সেনালকে।

ফরাসি লিগকে কৃষক লিগ নামকরণ নিয়ে এনরিকে বলেছেন, ‘কৃষক লিগ, না? আমরা কৃষক লিগ। এটা ভালোই। আমরা ফলাফল উপভোগ করছি এবং আমাদের দল নিয়ে যে যা বলছে সেগুলো শুনছি- ভালোই লাগছে।’

‘ভালো গোলকিপার ছাড়া আমরা কীভাবে জিততে পারি? আজকে দোন্নারুমা দারুণ ছিল, লিভারপুলের ম্যাচের মতো বাছাইপর্বেও দুর্দান্ত করেছে। ভালো রক্ষণ ছাড়া আমরা কীভাবে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারব? আজ আর্সেনাল ভালো খেলেছে।’

লিগপর্বের প্রথম পাঁচ ম্যাচে তিনটিতে হেরে জানুয়ারিতে আসর থেকে বিদায় নেয়ার পথে ছিল প্যারিস সেইন্ট জার্মেইন। ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্যারিসে ৪-২ গোলে জয়ের পর দলটির খেলার গতি পুরোপুরি বদলে যায়।

ফাইনালের প্রতিপক্ষ ইন্টার মিলানকে নিয়ে এনরিকে বলেছেন, ‘ইন্টার আমাদের থেকে বেশি অভিজ্ঞ, খেলোয়াড়রা অভিজ্ঞ হলেও আমরা শিরোপা জিততে চাই। ফাইনালের জন্য আমাদের সেরকম মানসিকতা রয়েছে।’

সেমির প্রথম লেগে ঘরের মাঠে পিএসজির কাছে ১-০ গোলে হেরেছিল আর্সেনাল। পিএসজির মাঠ পার্ক ডে প্রিন্সেসে দ্বিতীয় লেগেও হেরেছে গানাররা। মিকেল আর্তেতার শিষ্যদের ২-১ গোলে, সবমিলে ৩-১এ উড়িয়ে ফাইনালে ইন্টার মিলানের সঙ্গী হয়েছে ফরাসি জায়ান্টরা।

ট্যাগ: অ্যাস্টন ভিলাআর্সেনালইন্টারপিএসজিম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের আকাশসীমা বন্ধ ঘোষণা

পরবর্তী

‘সেরা দল’ বাদ পড়েছে, এমন মন্তব্যে একমত নন এনরিকে

পরবর্তী
আন্তর্জাতিক ফুটবল ম্যাচে কোচের তীক্ষ্ণ নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সেরা দল’ বাদ পড়েছে, এমন মন্তব্যে একমত নন এনরিকে

সীমান্তে ঘর ছাড়ছেন আশেপাশের মানুষ, গরু ও ট্রাকের সঙ্গে চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত সিল করেছে ভারত, ঘর ছাড়ছেন আশেপাশের মানুষ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT