চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪১ পূর্বাহ্ণ ০৫, এপ্রিল ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A
ব্যক্তি এটিএম থেকে টাকা তুলছেন, ব্যাংকিং পরিষেবা।. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটির সময় ডিজিটাল ব্যাংকিং লেনদেন সার্বক্ষণিক সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই সময়ে এটিএম বুথে পর্যাপ্ত নগদ টাকার সরবরাহ রাখতে হবে।

কোনো ত্রুটি দেখা দিলে দ্রুত নিষ্পত্তি করতে হবে। জাল-জালিয়াতি বা সাইবার হামলার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

এ বিষয়ে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহী, মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অপারেটরদের কাছে পাঠানো হয়েছে।

আগামী ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি। ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুাট ও ১৪ এপ্রিল রোববার বাংলা নববর্ষের ছুটি। ওই ছুটিতে গ্রাহকদের সুবিধার্থে সার্বক্ষণিকভাবে এটিএম সেবা, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন পেমেন্টসহ সব ধরনের ডিজিটাল সেবা চালু রাখতে হবে।

এতে আরও বলা হয়, এটি বুথে পর্যাপ্ত নগদ টাকা সরবরাহ করার ব্যবস্থা রাখতে হবে। কোন ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধান করতে হবে। বুথের নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে এটিএম বুথ পরিদর্শন করতে হবে। পস মেশিন ও কিউআর কোডভিত্তিক লেনদেনও সচল রাখতে হবে। জাল-জালিয়াতি রোধে গ্রাহকদের সচেতন রাখতে হবে। কোনো গ্রাহকের হিসাবে জালিয়াতি হলে গ্রাহককে মেসেজ দিয়ে জানাতে হবে।

মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোতেও পর্যাপ্ত টাকার জোগান রাখতে হবে। ছুটির সময়ে গ্রাহকদের হেলপ লাইনে জরুরি সেবা নিশ্চিত করতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এটিএম বুথপর্যাপ্ত নগদ টাকার সরবরাহবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT