১৮ আগস্ট থেকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর নির্দেশ

শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ এর লোগো, যেখানে বাংলাদেশের মানচিত্র ও সরকারী সেবা নির্দেশিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
আগামী রোববার (১৮ আগস্ট) থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার সাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।
এর আগে, বুধবার (১৪ আগস্ট) দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





