চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্র সংস্কারে ২৪৬ সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রেস সচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রেস সচিব সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে নতুন করে ২৪৬টি সুপারিশ বাস্তবায়নের জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ (১৪ আগস্ট) বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

শফিকুল আলম বলেন, দেশের বিভিন্ন খাতে গঠিত ১১টি সংস্কার কমিশনের দেওয়া মোট ৩৬৭টি সুপারিশের মধ্যে ৩৭টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং ১৪টি সুপারিশ আংশিক বাস্তবায়িত হয়েছে।

Banglabid

তিনি জানান, আজকের বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ ১০টি সংস্কার কমিশনের আরও ২৪৬টি আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ উত্থাপন করেছে।

এর মধ্যে রয়েছে শ্রম সংস্কার কমিশনের ৮২টি, নারী বিষয়ক সংস্কার কমিশনের ৭১টি, স্থানীয় সরকার সংস্কার কমিশনের ৩৭টি, স্বাস্থ্য সংস্কার কমিশনের ৩৩টি, গণমাধ্যম সংস্কার কমিশনের ২৩টি সুপারিশ।

এ ছাড়া বর্তমানে ৩১৬টি সুপারিশ পর্যালোচনার আওতায় রয়েছে, যেগুলোর সম্ভাব্য বাস্তবায়নযোগ্যতা যাচাই-বাছাই করছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

Reneta

সংস্কার প্রক্রিয়ায় গতি আনতে অন্তর্বর্তী সরকার মোট ১১টি সংস্কার কমিশন গঠন করেছে। এর মধ্যে রয়েছে- সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন।

এই সংস্কার প্রক্রিয়া প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, ন্যায়ের প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় কাঠামোকে আরও গণমুখী করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রেস সচিবরাষ্ট্র সংস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT