চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতিক, কূটনীতিকদের সম্মানে তথ্যমন্ত্রীর সাংস্কৃতিক সন্ধ্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের বিশিষ্ট রাজনীতিক, বিদেশি কূটনীতিক, সংস্কৃতি ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সম্মানে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আয়োজিত মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২২ জুলাই সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের স্যামসন এইচ হলে অতিথিদের অভ্যর্থনা জানান মন্ত্রী ও তার সহধর্মিণী নুরান ফাতেমা।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, ভূমিমন্ত্রী এম সাইফুজ্জামান চৌধুরী, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ অনুষ্ঠানে যোগ দেন।

হাইকমিশনারদের মধ্যে ভারতের প্রণয় কুমার ভার্মা, যুক্তরাজ্যের সারাহ কুক, রাষ্ট্রদূতদের মধ্যে জাপানের ইওয়ামা কিমিনোরি, ইউরোপীয় ইউনিয়নের চার্লস হুইটলি, সৌদি আরবের ইসা বিন ইউসুফ আল দাহিলান, ফ্রান্সের চার্জ দ্য এফেয়ার্স গুইলমে অন্দ্রে দো কেন্দ্রেল প্রমুখ আয়োজনে উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, বিটিভির মহাপরিচালক ড. জাহাংগীর আলম, গণমাধ্যমব্যক্তিত্ব নাঈমুল ইসলাম খান, নঈম নিজাম, সন্তোষ শর্মা, নাসিমা খান মন্টি, অভিনয়শিল্পী অরুণা বিশ্বাস, আরেফিন শুভ, নুসরাত ফারিয়া প্রমুখ অনুষ্ঠানে যোগ দেন।

তুষ্টি ও নেহরীনের উপস্থাপনায় কোনাল, অনুপমা মুক্তি, মেহরাব, সাব্বির প্রমুখ শিল্পীদের সংগীত পরিবেশনার সাথে নৈশভোজে অংশ নেন অতিথিবৃন্দ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ক্লাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
ছবি: বৃদ্ধ মা আয়েশা খাতুন

সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা মা

জুলাই ২৩, ২০২৬

খাদ্য উৎপাদনের বড় ধরনের ঝুঁকির মুখে বাংলাদেশ: ডব্লিউএফপি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রবিক্ষোভ ঠেকাতে ভারতীয় পুলিশ যাচ্ছে বাড়ি বাড়ি, নিয়েছে নতুন আরও কৌশল

জুলাই ২৩, ২০২৬

বিশ্বকাপে ফেটে যাওয়া হাড় নিয়ে তিন ম্যাচ খেলেছেন পারেদেস

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT