চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মহাদেশীয় ফুটবল সংস্থাগুলোর সঙ্গে তৈরি হওয়া বৈরিতা পৌঁছাল আর চরমে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনক্যাকাফের সঙ্গে যুক্ত হয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি)। ইনফান্তিনোকে ক্ষমতা থেকে সরাতে প্রয়োজনে ফিফার বাইরে নিজেদের উদ্যোগে একটি প্রতিদ্বন্দ্বী আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে তিন মহাদেশীয় ফুটবল সংস্থা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসএক প্রতিবেদনে জানিয়েছে বিষয়টি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের বাণিজ্যিক মালিকানার অংশ বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। যদিও ফিফা সভাপতি এখনও লড়াই চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। আগামী মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনে চতুর্থ মেয়াদের জন্য আবারও প্রার্থী হওয়ার চেষ্টা করতে পারেন।

ইনফান্তিনোর বিরুদ্ধে সবচেয়ে জোরালো অবস্থান নিয়েছে উয়েফা। তাদের পাশে রয়েছে আরও কয়েকটি মহাদেশীয় ফুটবল সংস্থা। প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রয়োজনে ফিফার বিকল্প হিসেবে নতুন একটি বৈশ্বিক টুর্নামেন্ট চালুর প্রস্তুতিও রয়েছে উয়েফার। জানা গেছে, ২০১৭ সালেই একটি বৈশ্বিক লিগের নকশা তৈরি করিয়েছিল সংস্থাটি, যদিও সেটি কখনো বাস্তবায়ন করা হয়নি।

দায়িত্বশীল সূত্রের বরাতে দ‌্য টাইমস বলেছে, ‘সবাই খুবই দৃঢ়প্রতিজ্ঞ যে ইনফান্তিনোকে যেতে হবে। যদি তিনি না যান, তাহলে তাকে ক্ষমতা থেকে সরাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোর বিষয়ও রয়েছে। বড় সাউথ আমেরিকান দেশগুলো কি ফ্রান্স বা স্পেনের বিপক্ষে খেলতে চাইবে, নাকি লেবাননের বিপক্ষে? সবাই এখন এক অবস্থানে রয়েছে, আর পিছু হটার কোনো সুযোগ নেই।’

ইনফান্তিনো বিরোধীরা ‘গভর্ন্যান্স বয়কট’ আরোপের কথাও ভাবছে। তারা ফিফা কাউন্সিল বা বিভিন্ন কমিটির বৈঠকে অংশ নেবে না, যাতে ইনফান্তিনোর নেতৃত্বকে কার্যকরভাবে চ্যালেঞ্জ জানানো যায়। ইংল্যান্ড ও ওয়েলসসহ ইউরোপের বেশ কয়েকটি ফুটবল অ্যাসোসিয়েশন ইতোমধ্যেই ইনফান্তিনোর পুননির্বাচনের সমর্থনে দেওয়া চিঠি প্রত্যাহার করেছে। অথচ গত জুনে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) আনুষ্ঠানিকভাবে তাকে সমর্থন জানিয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনফান্তিনোউয়েফাএএফসিকনক্যাকাফফিফালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে সতর্ক করল সরকার, গ্যাস সংকট নিয়ে আশার বার্তা

আগস্ট ৪, ২০২৬

‘হলুদ সাংবাদিকতা’র অভিযোগে পাকিস্তানে আল জাজিরার ওয়েবসাইট ব্লক

আগস্ট ৪, ২০২৬

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

আগস্ট ৪, ২০২৬

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT