চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ণ ০৬, মে ২০২৪
বাংলাদেশ
A A
ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশে আগমন, বৈঠকের জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর সূচি চুড়ান্ত করার বিষয়ে আলোচনা করতে দুই দিনের সফরে আগামী বুধবার (৮ মে) ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা।

সোমবার ৬ মে কূটনৈতিক সূত্রে বাসস জানায়, বুধবার সন্ধ্যায় ঢাকা পৌঁছালেও কোয়াত্রা বৃহস্পতিবার তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন।

ভারতীয় পররাষ্ট্র সচিব বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লী সফরের বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন।

ঢাকা সফরকালে কোয়াত্রা পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া প্রধানমন্ত্রীর দিল্লি সফর সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করবেন বলেও সূত্র জানিয়েছে।

এছাড়া নয়া দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফর নিয়ে আলোচনা করতে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা এসেছেন। তিনি সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব ও বাংলাদেশ কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকে যোগ দেবেন বলে সূত্রে জানা গেছে।

আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর হতে পারে বলে সূত্র নিশ্চিত করেছে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর এটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ভারত সফর।

Reneta

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকে তিস্তার পানি বন্টন চুক্তি বিষয়ে জোর দিয়ে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়াদি প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিবপ্রধানমন্ত্রীর ভারত সফরবাংলাদেশ-ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT