আন্তর্জাতিক

পাসপোর্ট জমা না রেখেও করা যাবে ভারতীয় ভিসার আবেদন

ভারতীয় ভিসার জন্য পাসপোর্টের পৃষ্ঠা, যেখানে ভিসার স্ট্যাম্প দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাসপোর্টের একটি ছবি যেখানে ভারতের ভিসার স্ট্যাম্প ও পাসপোর্টের তথ্য দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা নীতিতে করা হয়েছে নতুন নিয়ম। এই নিয়ম অনুযায়ী বাংলাদেশি নাগরিকরা পাসপোর্ট জমা না রেখেই এখন থেকে ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক), বাংলাদেশ।

আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইট ও ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে।

নোটিশে বলা হয়, যেসব আবেদনকারী তাদের ভিসা আবেদন হাই কমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহারের জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাকে ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে।

তবে ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের ৭ দিন আগে আইভ্যাকে তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

এছাড়া ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীগণ এখন আইভ্যাকে তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন।

এটি আবেদনকারীগণকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাক-এ দীর্ঘসময় অপেক্ষা করা থেকে রেহাই দেবে। আইভ্যাকের প্রত্যাশা, এই পদক্ষেপগুলো ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সুবিধাজনক করে তুলবে।

বিষয়:ভারত ভারত-বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…