চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পড়শীর কটাক্ষের জেরে ভারতে টেনিস খেলোয়াড় কন্যাকে হত্যা বাবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের টেনিস খেলোয়াড় কন্যা হাসিমুখে খেলায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ২৫ বর্ষী টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে গুলি করে হত্যা করেছেন বাবা দীপক যাদব। পড়শীরা ৪৯ বর্ষী দীপককে মেয়ের অর্থে নির্ভর থাকায় কটাক্ষ করতেন, সইতে না পেরে তিনি কন্যার প্রাণই কেড়ে নিয়েছেন বলে খবর। রাধিকা ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের (আইটিএফ) অধীনে একক এবং দ্বৈত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, পরে কোচিং শুরু করেছিলেন।

রাধিকা পরিবারসহ ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে থাকতেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে জানানো হয় গুলিবিদ্ধ হাওয়া এক তরুণীর মৃতদেহ আনা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তরুণীর চাচা কুলদীপ যাদবকে দেখতে পান। রাধিকার বাবা-মা হাসপাতালে উপস্থিত ছিলেন না, জানায় পুলিশ।

গুরুগ্রাম সেক্টর ৫৬ থানায় নিহতের চাচা একটি এফাআইআর করেন। অভিযোগে বলা হয়েছে, দীপক মেয়ের টেনিস একাডেমি চালানো নিয়ে অসন্তুষ্ট ছিলেন, বারবার নিষেধ করার পরও রাধিকা সেটি বন্ধ করেননি।

Banglabid

প্রাথমিক তদন্তে জানা গেছে, রাধিকা ও বাবার মধ্যে একটি ইনস্টাগ্রাম রিল নিয়ে তর্ক-বিতর্ক চরমে ওঠে এবং সেটির জেরে দুঃখজনক ঘটনাটি ঘটে।

ভারতের গণমাধ্যমে খবর, দীপক দীর্ঘদিন মনঃক্ষুণ্ণ ছিলেন, কারণ স্থানীয়রা মেয়ের অর্থে চলার কারণে তাদের কটাক্ষ করতো। তারা বলত, বাড়ি চলছে মেয়ের অর্থে দীপক কিছু করে না। এরকারণে তিনি রাধিকাকে আগেই একাডেমি বন্ধ করতে বলেছিলেন। পুলিশ জানিয়েছে, দীপকের আয়ের উৎস ছিল তার মালিকানাধীন দুটি ছোট সম্পত্তি থেকে ভাড়া।

কুলদীপ পুলিশকে বলেছেন, ‘সকাল সড়ে ১০টার দিকে হঠাৎ বিকট আওয়াজ পাই। উপরে যেয়ে দেখি রাধিকা রান্নাঘরে নিস্তেজ হয়ে পড়ে আছে। অন্য ঘরে একটা পিস্তল পড়ে ছিল। আমার ছেলেকে সঙ্গে করে দ্রুত রাধিকাকে হাসপাতালে নিয়ে যাই।’

Reneta

ঘটনার সময় রধিকার মা মঞ্জু যাদব বাড়িতে ছিলেন, তিনি কোন বক্তব্য দিতে রাজি হয়নি। পুলিশ জানিয়েছে, তিনি বলেছেন অসুস্থ ছিলেন এবং ঘরের দরজা লাগিয়ে শুয়ে ছিলেন।

রাধিকা ক্যারিয়ারে আইএফটি পর্যায়ে ৩৬টি একক ও ৭টি দ্বৈত ম্যাচ খেলেছেন। শেষবার একক খেলেছেন ২০২৪ সালের মার্চে, দ্বৈত খেলেছেন ২০২৩ সালের জুনে। একবছরের বেশি সময় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেননি। গুরুগ্রামে নিজ একাডেমিতে কোচিং করাতেন, যা নিয়ে বাবার সাথে বিরোধ হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেনিসভারতরাধিকা যাদবলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর আবার গ্রেপ্তার

আগস্ট ৮, ২০২৬

কোন শোরগোল ছাড়াই ধারে লিভারপুলে চলে যাচ্ছেন বার্সার এই অধিনায়ক

আগস্ট ৮, ২০২৬

বিশ্বজুড়ে ডেঙ্গুর ঝুঁকিতে ৬১০ কোটির বেশি মানুষ

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানকেও জেআইসিতে আটকে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

আগস্ট ৮, ২০২৬

নোলানের ‘দ্য ওডিসি’ এখন বিলিয়ন ডলারের সিনেমা!

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT