বিশ্ব বাজারে ভারতীয় চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। বিশ্বের প্রায় ১০০টি দেশে খাদ্য শস্য রপ্তানি করে দেশটি। তবে তাদের এই নিষেধাজ্ঞায় কোনো প্রভাব পড়ছেনা মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে।
কুয়েতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী এবং যুব বিষয়ক প্রতিমন্ত্রী মুহাম্মদ ওসমান আল-আইবান বলেছেন, কুয়েতে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে, যা পুরো এক বছরের জন্য চাহিদা পূরণ করবে। তাই ভারতের চাল রপ্তানি নিষিদ্ধ করার সিদ্ধান্তে নাগরিকরা ক্ষতিগ্রস্ত হবে না।
দেশটির স্থানীয় গণমাধ্যম আল-কাবাসের রিপোর্টে জানানো হয়, কুয়েত ক্যাটারিং কোম্পানি নির্ধারিত তারিখ অনুযায়ী চালের অতিরিক্ত চালান সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। তাই বিশ্ব বাজারে ভারতীয় চাল রপ্তানি নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে না কুয়েতে।
কুয়েত তাদের ক্যাটারিং কোম্পানিকে দেশের চালের মজুদ বাড়াতে এবং খাদ্যপণ্যের একটি বৃহৎ খাদ্য স্টক তৈরি করার জন্য সরাসরি নির্দেশনা দিয়েছে যা স্থানীয়ভাবে খাদ্য নিরাপত্তার স্থিতিশীলতার নিশ্চয়তা দেয় এবং যেকোনো জরুরি অবস্থার মোকাবেলা করে।










