টাঙ্গাইলে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ভারতীয় পর্যবেক্ষক

ভারতীয় পর্যবেক্ষকরা টাঙ্গাইলের একটি ভোটকেন্দ্র পরিদর্শন করছেন, ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ভুঞাপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন ভারতের পর্যবেক্ষক দলের প্রধান ধর্মেন্দ্র শর্মা। তিনি ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার।
আজ (৭ জানুয়ারি) রোববার টাঙ্গাইল-২ আসনের ভুঞাপুর উপজেলার ভুঞাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন ধর্মেন্দ্র শর্মা।
নির্বাচন পর্যবেক্ষক ধর্মেন্দ্র শর্মা কেন্দ্রগুলোর ভোটার লাইনে পরিদর্শনের সময় কোন ভোটার দেখতে পাননি। তবে পরিদর্শন শেষে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সামনে কোন মন্তব্য করেননি তিনি।
এসময় তিনি ভোট কক্ষে প্রবেশ করে ভোটের বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং প্রিসাইডিং কর্মকর্তাদের সাথে কথা বলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






