চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে ভারতকে ‘স্বস্তির’ খবর দিল আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ২৮, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচের পর সাক্ষাৎকারে দুই কোচের আলাপচারিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় শিরোপার লক্ষ্যে শনিবার সাউথ আফ্রিকার বিপক্ষে নামছে ভারত। ফাইনাল মহারণে নামার আগে স্বস্তির খবর মিলেছে দলটির! শিরোপামঞ্চে মাঠ আম্পায়ারের দায়িত্বে থাকছেন না রিচার্ড কেটলবোরো। ইংলিশ আম্পায়ারের দায়িত্বে থাকা-না থাকায় দলটির স্বস্তির কারণ ঘেঁটে দেখা যাক।

ক্রিকেটের বিশ্বমঞ্চে নকআউটপর্বে ভারতের অন্যতম আতঙ্কের নাম কেটলবোরো। নকআউটে দলটির জন্য ‘দুর্ভাগ্য’ই বয়ে এনেছেন ইংলিশ আম্পায়ার। যদিও তাতে তার দায় ছিল সামান্যই। তবে পরিসংখ্যান বলে কথা। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। অজিদের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল রোহিত শর্মার দল।

বিশ্বমঞ্চে নকআউটপর্বে মোট ছয়টি ভারতের ম্যাচে মাঠ আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন কেটলবোরো। ছয়টিতেই হেরেছে ভারত। সে কারণে তাকে ম্যাচ পরিচালনার দায়িত্ব না দিলে স্বস্তি হওয়ারই কথা ভারতীয় সমর্থকদের।

Banglabid

২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রথমবার নকআউটে ভারতের ম্যাচ পরিচালনা করেছিলেন কেটলবোরো। ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায় ভারত। দ্বিতীয়টি ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে, অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিতে ভারত হারে ওয়েস্ট ইন্ডিজের কাছে।

২০১৭ সালে ইংলিশ আম্পায়ারের পরিচালনায় চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারে ভারত। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সেমিতে নিউজিল্যান্ডের কাছে হারের পর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও কেটলবোরোর পরিচালনাধীন নকআউট ম্যাচে ভারতের ভাগ্যের পরিবর্তন হয়নি।

অবশ্য মাঠ আম্পায়ারের দায়িত্বে না থাকলেও ফাইনাল পরিচালনায় থাকছেন কেটলবোরো। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। মাঠে থাকবেন ক্রিস গ্যাফানি ও রিচার্ড ইলিংওয়ার্থ। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রিচি রিচার্ডসন। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় বার্বাডোজে গড়াবে শিরোপার লড়াই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআম্পায়ারটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ফাইনালভারত২৪লিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT