চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াকে অপেক্ষায় রেখে সেমিতে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ পূর্বাহ্ণ ২৫, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিতে অস্ট্রেলিয়া-ভারত দুদলেরই জয়ের প্রয়োজন ছিল। সমীকরণ সামনে রেখে নেমে রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে দুই শতাধিক রানের ইনিংস গড়ে ভারত। রানতাড়ায় নেমে অজিরাও লড়াই করেছে, ট্রাভিস হেডের দুরন্ত ইনিংসে ভর করে। তবে শেষ হাসিটা হেসেছে ভারত। ২৪ রানের জয়ে অজিদের অপেক্ষায় রেখে গ্রুপ ‘১’ থেকে সেমি নিশ্চিত করেছে রোহিত শর্মার দল।

সেন্ট লুসিয়ায় সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে টসে জিতে ভারতকে আগে ব্যাটে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ২০৫ রানের সংগ্রহ গড়ে ভারত। জবাবে নেমে ৭ উইকেটে ১৮১ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

সেমিতে এই গ্রুপ থেকে ভারতের সঙ্গী এখনও নিশ্চিত হয়নি। সুপার এইটে দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে এখনও সেমির আশা টিকে আছে অস্ট্রেলিয়ার। তবে তাদের অপেক্ষা করতে হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ফলাফলে। আফগানিস্তান জিতলে সরাসরি সেমিতে যাবে। বাংলাদেশ জিতলে যে দল রানরেটে এগিয়ে থাকবে তারা পা দেবে শেষ চারে।

পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে অজিদের হয়ে সর্বোচ্চ রান করেন হেড। ৯টি চার ও ৪টি ছক্কায় ৪৩ বলে ৭৬ রান করেন এ ওপেনার। ২৮ বলে ৩৭ রান করেন মিচেল মার্শ। ১২ বলে ২০ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। টিম ডেভিড ১১ বলে ১৫ রান করেন।

ভারতের হয়ে আর্শদীপ সিং ৩ উইকেট নেন। কুলদীপ যাদ নেন দুটি উইকেট।

আগে ব্যাটে নেমে অস্ট্রেলিয়া বোলারদের উপর তাণ্ডব চালিয়েছেন রোহিত শর্মা। একাধিক রেকর্ডমাল্যে সাজিয়েছেন ইনিংস। ৭টি চার ও ৮টি ছক্কায় ৪১ বলে ৯২ রানের ইনিংস খেলেছেন। টি-টুয়েন্টি বিশ্বকাপে রোহিতের সর্বোচ্চ রানের ইনিংস এটি। ২০১০ বিশ্বকাপে বার্বাডোজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৯ রানে অপরাজিত ছিলেন তিনি। সেইসঙ্গে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ২০০ ছক্কার রেকর্ড গড়েছেন তারকা ওপেনার। টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিকও এখন রোহিত।

Reneta

দলীয় একটি রেকর্ডও হয়েছে ভারতের। ৮.৪ ওভারে শতরান পূর্ণ করে ভারত। টি-টুয়েন্টি বিশ্বকাপে দলটির দ্রুততম শতরানের ঘরে পৌঁছানোর রেকর্ড এটি। ২০০৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০.২ ওভারে শতরান পূর্ণ করেছিল ভারত।

রোহিত ছাড়াও ঝড় তুলেছিলেন অন্য ব্যাটাররা। একমাত্র ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। পাঁচ বল খেলে কোনো রান না করেই ফিরেছেন।

দুই ছক্কা ও তিন চারে ১৬ বলে ৩১ রান করেছেন সূর্যকুমার যাদব। দুটি চার ও এক ছক্কায় ২২ বলে ২৮ রান করেন শিভম দুবে। দুই ছক্কা ও এক চারে ১৭ বলে ২৭ রান করেন হার্দিক পান্ডিয়া। রিশভ পান্ট ১৪ বলে ১৫ রান এবং রবীন্দ্র জাদেজা ৫ বলে ৯ রান করেন।

অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ও মার্কাস স্টয়নিস দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪রোহিতলিড স্পোর্টসহেড
শেয়ারTweetPin

সর্বশেষ

ভূমিকম্পের তিন দিন পর ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই বালক

জুন ২৯, ২০২৬

জার্মানির জন্য এক ‘অস্বস্তিকর’ প্রতিপক্ষ প্যারাগুয়ে

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কিংবদন্তি চিত্রশিল্পী ও পাপেটশিল্পের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার

জুন ২৯, ২০২৬

জাপানের ‘মানসিক খেলায়’ জড়াবে না আনচেলত্তির ব্রাজিল

জুন ২৯, ২০২৬

হামলা বন্ধে আলোচনায় বসতে রাজি ইরান-যুক্তরাষ্ট্র, দোহায় বৈঠক

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT