চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের জয়ে তারকাদের উচ্ছ্বাস!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ৩০, জুন ২০২৪
বিনোদন
A A
ভারতীয় ক্রিকেট দলের উল্লাস ও ট্রফি জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার (২৯ জুন) দক্ষিণ আফ্রিকাকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে ট্রফি জেতে ভারত। ১৭ বছরের খরা কাটিয়ে এদিন টি-টুয়েন্টি  বিশ্বকাপের বিজয়ী হয় ‘মেন ইন ব্লু’। তারপর থেকেই গোটা ভারত ভাসছে উচ্ছ্বাসে। যে তালিকায় বাদ যায়নি তারকারাও।আনুশকা শর্মা থেকে শুরু করে ভিকি কৌশল, রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা, সালমান খান, কাজল, রাম চরণ সহ অনেক তারকাই সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় টিমকে।

এদিন আনুশকা শর্মা পরপর দুটি পোস্ট করেন ভারতের বিশ্বকাপ জয়ের পর। তার বেটার হাফ বিরাট কোহলিকে ‘আমার ঘর’ বলে আখ্যা দেন আনুশকা। জানান তিনি ঠিক কতটা ভালোবাসেন তার স্বামী বিরাটকে। একই সঙ্গে জানান টিভির পর্দায় খেলোয়াড়দের কাঁদতে দেখে ছোট্ট ভামিকার কী প্রতিক্রিয়া ছিল সেই কথাও।

দক্ষিণী অভিনেতা রাম চরণ লিখেছেন, টিম ইন্ডিয়ার অবিশ্বাস্য জয়! ভালো হয়েছে, দল! বুমরাহ, বিরাট ও হার্দিকের এর অসাধারণ পারফরম্যান্সের জন্য হুররে! এই জয়টিকে স্মরণীয় করে রাখার জন্য তোমাদের ধন্যবাদ।

Banglabid

ভিকি কৌশল এদিন ভারতের জয়ের নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং তাদের শুভেচ্ছা জানান। এছাড়া তিনি বিরাট কোহলির একক একটি ছবিও আলাদা করে পোস্ট করেন।

কাজল লিখেছেন, আমি এখনও চিৎকার করছি এবং আমার আনন্দের হাসি শেষ হচ্ছে না, এত খুশি এবং এত গর্বিত!  যারা এই ম্যাচে পারফর্ম করেছেন তাদের জন্যই আজকের এই জয়, সত্যিই এটি একটি দলীয় প্রচেষ্টা!

অন্যদিকে রণবীর সিং আবার হার্দিক পান্ডিয়ার সমর্থনে একটি পোস্ট করেন। ভারতের এই জয়ের অন্যতম কারিগর যে পান্ডিয়া সেটা জানাতে ভোলেননি অভিনেতা।

Reneta

সিদ্ধার্থ মালহোত্রাও এদিন টিম ইন্ডিয়ার খেলা দেখে মুগ্ধ হয়ে যান। তিনি রোহিত, বিরাট এবং বুমরাহর প্রশংসা করেন তার পোস্টে। তিনি লেখেন, ‘কী দুর্ধর্ষ পারফরমেন্স টিম ইন্ডিয়া। রোহিতের লিডারশিপ, বিরাটের আগুন, বুমরাহর বোলিংয়ের উপর ভর দিয়েই এই জয় এল। ঐতিহাসিক টিম, অবিশ্বাস্য জয়।’

সালমান খানও এদিন ভারতীয় টিমের হয়ে গলা ফাটান। এদিন তিনি বিশ্ব চ্যাম্পিয়নদের একটি ছবি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। এছাড়াও কারিনা কাপুর থেকে ভূমি পেডনেকর, আলিয়া ভাট সহ একাধিক বলিউড তারকারা এদিন সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট শেয়ার করেছেন ভারতের জয়ে।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনুশকা শর্মাকাজলজয়টি-টুয়েন্টিভারতভারতীয় টিমভিকি কৌশলরণবীর সিংরাম চরণসালমান খানসিদ্ধার্থ মালহোত্রা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

পরবর্তী

সিলেট ছাড়া ১০ শিক্ষাবোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

পরবর্তী
শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, পরীক্ষার কেন্দ্রের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট ছাড়া ১০ শিক্ষাবোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

BTRC officials and guests attend a meeting on mobile service quality standards. Channel i News - চ্যানেল আই নিউজ

মানসম্মত মোবাইল সেবা নিশ্চিতে আগামী মাস থেকেই কঠোর অবস্থানে বিটিআরসি

সর্বশেষ

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬

৫ শর্ট ফিল্মের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুশ্চিন্তা ও বিপদের সময়ে কুরআনের এক মহান দোয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস

আগস্ট ১৮, ২০২৬

‘একটু ধৈর্য ধরুন, বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT