চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝড়ো সেঞ্চুরিতে ম্যাচ জেতানো ম্যাক্সওয়েল বললেন, ‘সংখ্যা’ নিয়ে ভাবিনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ২৯, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম দুই ম্যাচ হেরে ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ হারের শঙ্কায় পড়েছিল অস্ট্রেলিয়া। সিরিজে টিকে থাকতে হলে তৃতীয় ম্যাচ জয়ের কোনো বিকল্প ছিল না। আগে ব্যাট করা টিম ইন্ডিয়ার বিশাল সংগ্রহের পর অজিদের পরাজয়টাই হয়তো অনেকের কাছে ছিল সহজ অনুমান। সেটিকে ভুল প্রমাণ করে ঝড়ো সেঞ্চুরি তুলে ক্যাঙ্গারুদের জয়ের নায়ক হন গ্লেন ম্যাক্সওয়েল।

গৌহাটিতে মঙ্গলবার ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাটিং তাণ্ডবে ভারতের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২২২রান। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম সেঞ্চুরি পাওয়া এ ব্যাটার ৫৭ বলে ১৩ চার ও ৭ ছক্কায় খেলেন ১২৩ রানের অপরাজিত ইনিংস।

জবাবে অস্ট্রেলিয়া দ্রুতগতিতে রান তুলতে থাকলেও ১৩.৩ ওভারে দলীয় ১৩৪ রানে হারায় পঞ্চম উইকেট। এরপর অধিনায়ক ম্যাথু ওয়েডকে নিয়ে ৪০ বলে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাক্সওয়েল সফরকারীদের জয়ের বন্দরে পৌঁছে দেন। ৪৭ বলে শতকের দেখা পান। ৩৫ বর্ষী ক্রিকেটার ৪৮ বলে ৮ চার ও ৮ ছক্কায় ১০৪ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

অস্ট্রেলিয়ার জার্সিতে ম্যাক্সওয়েল টি-টুয়েন্টিতে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির মালিকও হয়েছেন। তার আগে ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। ভারতের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে একই কীর্তি গড়েন জশ ইংলিশ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে ম্যাক্সওয়েল বলেন, ‘সবকিছু খুব দ্রুত ঘটেছে। আমরা জানতাম শিশির বোলারদের কাজ কঠিন করে তোলে। ইয়র্কার বোলিং করা কঠিন হবে। নিজেদের উজ্জীবিত রাখার ক্ষেত্রে আমাদের মাথায় রান তাড়ার বিষয়ে নির্দিষ্ট সংখ্যার ভাবনা মাথায় ছিল না।’

‘আমরা ভেবেছিলাম শেষ ওভার পর্যন্ত যদি টিকে থাকতে পারি, তবে নিজেরা সুযোগ পাবো। আপনি কখনোই জানেন না যে মাঝখানে কখন সুযোগ আসতে পারে এবং খেলায় টিকে থাকতে পারেন। শেষ ওভার পর্যন্ত ম্যাচে টিকতে থাকার ক্ষেত্রে আমরা সত্যিই ভালো করেছি।’

Reneta

শেষ দুই ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ৪৩ রান। এ সময় বোলিংয়ে আসেন স্পিনার অক্ষর প্যাটেল। এ সময় ওয়েড ও নিজের কৌশল কাজে লাগাতে পারার কথাই জানান ম্যাক্সওয়েল। অক্ষরের করা ওভারটিতে অজিরা নিতে পারে ২১ রান। শেষ ওভারে ২২ রানের প্রয়োজনটাও তারা মেটাতে সক্ষম হন।

‘জানতাম অক্ষরের এক ওভার বাকি আছে আর সুযোগটা ওয়েডকে কাজে লাগাতে হবে। সব পেস বোলারের বিপক্ষে রান নিয়ে রানরেটকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে আমি চেষ্টা করছিলাম।’

১৬ বলে ৩ চার ও এক ছক্কায় ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ওয়েড। যোগ্য সঙ্গ পাওয়ায় তার ইনিংসটিকে দুর্দান্ত বলে অভিহত করেন ম্যাচ সেরা ম্যাক্সওয়েল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াভারতভারত-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টিম্যাক্সওয়েললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশুদের সুরক্ষায় সামাজিক মাধ্যমে কঠোর নিয়ন্ত্রণে মার্কিন কংগ্রেসে সমঝোতা

জুন ২৩, ২০২৬

‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ধানমণ্ডিতে সাংবাদিককে মারধর

জুন ২৩, ২০২৬

ঢাকায় কড়া নিরাপত্তা, কী নিয়ে শঙ্কা?

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন থেকে যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ সরকার

জুন ২৩, ২০২৬

মেসি ক্লান্ত, চাইছেন শুধু উপভোগ করতে

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT