চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা-ছেলেকে আউটের অনন্য কীর্তি অশ্বিনের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটের কুলীন সংস্করণ টেস্টে প্রথমে বাবা এবং পরে ছেলেকে আউট করে অনন্য এক কীর্তি গড়েছেন রবীচন্দ্রন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের প্রথম টেস্টে তেজনারায়ণ চন্দরপলকে আউট করে কীর্তিটি গড়েন অশ্বিন। টেস্টে আগে উইন্ডিজের টপঅর্ডার ব্যাটার শিবনারায়ণ চন্দরপলকে আউট করেছিলেন ভারতের অফস্পিনার।

একইদিনে আরেকটি কীর্তি গড়েছেন ৩৬ বর্ষী অশ্বিন। তৃতীয় ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের দেখা পেয়েছেন। বুধবার রাতে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারের মাধ্যমে ৩৩ বার ৫ বা ততোধিক উইকেট নেয়ার অর্জনেও নাম লেখান তারকা অফস্পিনার।

ডমিনিকার উইন্ডসর পার্কে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। অশ্বিনের ঘূর্ণিতে দাঁড়াতেই পারেনি উইন্ডিজ। ৬০ রানে ৫ উইকেট তুলে নেন এ স্পিনার। ১৫০ রানে গুটিয়ে যায় স্বাগতিক ইনিংস।

নিজের পারফরম্যান্স নিয়ে অশ্বিন পরে বলেছেন, ‘এমন কোনো মানুষ বা ক্রিকেটার নেই যারা উত্থান-পতনের মধ্য দিয়ে যায়নি। যখন খারাপ সময় যাবে, এটা আপনাকে দুটি সুযোগ দেবে। হয় আপনি বিরক্ত হয়ে অভিযোগ করবেন, অথবা এর থেকে শিখবেন। আমি এমন একজন মানুষ যে প্রতিনিয়ত এর থেকে শিখছি।’

প্রথম ইনিংসে নেমে ভালো শুরু করেছে ভারত। কোনো উইকেট না হারিয়ে ৮০ রানে দিন শেষ করেছে রোহিত শর্মার দল। অধিনায়ক রোহিত ৬৫ বলে ৩০ রান এবং অভিষিক্ত যশ্বি জয়সওয়াল ৪০ রানে অপরাজিত আছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অশ্বিনওয়েস্ট ইন্ডিজচন্দরপলব্র্যাথওয়েটভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাথাপিছু জিডিপিতে চলতি বছরেই ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
লতিফ মাস্টার ফাউন্ডেশন

আদর্শের আলোয় বদলে যাওয়া বেশরগাতি

এপ্রিল ২৮, ২০২৬

রিয়ালের কোচ হচ্ছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী স্কালোনি?

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে গুরুত্বারোপ

এপ্রিল ২৮, ২০২৬

সিঙ্গাপুরকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT