চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-শ্রীলঙ্কার দুইয়ে দুই, আসর শেষ উইন্ডিজের

অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বআসর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় নারী ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘এ’ গ্রুপে টানা দুই জয় তুলেছে ভারত ও শ্রীলঙ্কা। দিনের দুই ম্যাচে দুদলের জয়ে শীর্ষে ভারত, দুইয়ে শ্রীলঙ্কা। টানা দুই ম্যাচে হেরে আসর শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। স্বাগতিক মালয়েশিয়া সবার নিচে।

দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের শ্রীলঙ্কা হারিয়েছে ৮১ রানে। ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা চামোদি প্রাবোদা। অপর ম্যাচে ভারত স্বাগতিক মালয়েশিয়াকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে। ৫ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা বৈষ্ণবি শর্মা।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কা আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে। সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক মানোদি নায়াক্করা। সানজানা কাভিন্দি ৩৯ ও দহমি সানেথমা ৩১ রান করেন। উইন্ডিজের সেলেনা রস ২ উইকেট নেন।

Banglabid

জয়ের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৮৫ রানে অলআউট হয়। সর্বোচ্চ ২৪ রান করেন সামারা রামনাথ। চামোদি প্রাবোদার ৩ উইকেটের পর ২টি করে উইকেট নেন আসেনি থালাগুণা ও লিমানসা তিলকারত্নে।

দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়া ভারতের বিপক্ষে নেমে ৩১ রান করে অলআউট হয়। দলটির কেউ দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ওপেনার গঙ্গোদি তৃষার ১২ বলে ২৭ রানের সুবাদে ১০ উইকেটে জয়ের বন্দরে নোঙর করে ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজপ্রাবোদাবৈষ্ণবিভারতমালয়েশিয়ালিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমদানি করা আরও ৫ হাজার ৭৫০ মেট্রিক টন চাল দেশে এসেছে

পরবর্তী

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড এলার্ট জারি: আসিফ নজরুল

পরবর্তী
শেখ হাসিনা গভীর মনোযোগে বক্তৃতা দিচ্ছেন, চোখ বন্ধ, সাদা চুলের মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড এলার্ট জারি: আসিফ নজরুল

অভিনেত্রী ও নির্মাতা বার্লিন চলচ্চিত্র উৎসবে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ব্লু মুন’ নিয়ে বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘বয়হুড’ নির্মাতা

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT