চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশাঙ্কার সেঞ্চুরি, সুপার ওভার, নানা নাটকীয়তায় ফাইনালের আগে জিতল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা জোড়া উদযাপন করছে, অন্য খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ ফাইনালের দুই দল আগেই নির্ধারিত হয়ে গেছে। ভারত-পাকিস্তান ফাইনালের আগে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ম্যাচ ছিল নিয়ম রক্ষার। এ ম্যাচে হয়েছে নানা নাটকীয়তা, ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে। দুর্দান্ত ব্যাটি করে সেঞ্চুরি তুলে নিয়েছেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। টি-টুয়েন্টিতে নিশাঙ্কার এটি প্রথম সেঞ্চুরি।  

পাকিস্তানের বিপক্ষে ফাইনালের আগে এ ম্যাচ ছিল নিজেদের ঝালিয়ে নেয়ার। সেই ম্যাচ হারতে হারতে জিতেছে ভারত। সুপার ওভারেও হয়েছে নাটকীয়তা। শেষ উইকেটে শানাকা ব্যাটে, আর্শদীপ সিং কট আউটের আবেদনে সাড়া দেন আম্পায়ার। অন্যদিকে রান আউট করেন স্যামসন, রিভিউ নেন শানাকা। সিদ্ধান্ত বদলে যায়। অবশ্য পরের বলে আবারও ক্যাচ আউট হন শানাকা। শ্রীলঙ্কার রান হয় ২, ভারতের লক্ষ্য দাঁড়ায় ৩।

এবারের এশিয়া কাপের আসরে নিশাঙ্কার করা এটিই প্রথম সেঞ্চুরি। ঝড়ো ব্যাটিং করা নিশাঙ্কা প্রায় দুশর বেশি স্ট্রাইকরেটে রান তুলেছেন। তার এ সেঞ্চুরিতে সাতটি চারের এবং ছয়টি ছক্কার মার রয়েছে। ৫৮ বল খেলে ১০৭ করে আউট হয়েছেন হারসিত রানার বলে।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান তোলে ভারত। জবাবে শ্রীলঙ্কাও নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান তুললে ম্যাচ টাই হয়। সুপার ওভারে গড়ানো ম্যাচে শ্রীলঙ্কা ২ রান করে অলআউট হয়। জবাবে ১ বল খেলে ম্যাচ জেতে ভারত।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৬১ রানের ইনিংস খেলেন ওপেনার অভিষেক শর্মা। ৪৯ রানে অপরাজিত থাকেন তিলক ভার্মা। এছাড়া ৩৯ রান করেন সঞ্জু স্যামসন। একটি করে উইকেট নেন মাহেশ থিকসানা, দুশমন্ত চামিরা, ভানিদু হাসারাঙ্গা, দাসুন শানাকা এবং চারিথ আশালঙ্কা।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড় তোলেন ওপেনার পাথুম নিশাঙ্কা। সর্বোচ্চ ১০৭ রান করেন তিনি। এছাড়া কুশল পেরেরা ৫৮ রান করেন। ২২ রানে অপরাজিত থাকেন দাসুন শানাকা। হার্দিক পান্ডিয়া, আর্শদিপ সিং, হারসিত রানা, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী একটি করে উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিষেকএশিয়া কাপনিশাঙ্কাপাকিস্তানভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT