চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেনেটুনে ২১৩ রান করলো ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ন ১২, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি ব্যাটাররা। দুনিথ ওয়েল্লাগে ও চারিথ আশালঙ্কার দাপুটে বোলিংয়ে রীতিমত বিধ্বস্ত হয়েছে ভারত। বৃষ্টির হানায় ম্যাচ কিছু সময় বন্ধ থাকলেও শেষ অবধি ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৩ রানে থেমেছে রোহিত শর্মার দল।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ভারত। শুরুটা ভালোই হয়েছিল তাদের। প্রথম উইকেট জুটিতে আসে ৮০ রান। এরপর ১১ রানে হারায় তিন ব্যাটারকে। লোকেশ রাহুল ও ঈশান কিষাণের ৬৩ রানের জুটি ভাঙ্গার পর দ্রুতই উইকেট হারাতে থাকে ভারত। ৪৭তম ওভার শেষের পর বৃষ্টি হানা দেয়। এক ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল খেলা। বৃষ্টি শেষে ব্যাটে নেমে শেষ অবধি শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিয়েছে তারা।

ব্যাটে নেমে শুভমন গিল ও রোহিত শর্মা দুর্দান্ত শুরু করেন। ১১.১ ওভারে দলীয় ৮০ ভাঙে প্রথম উইকেট জুটি। দুনিথ ওয়েল্লাগের বলে ফেরেন গিল। ২৫ বলে ১৯ রান করেন গিল। ১৩.৫ ওভারে দলীয় ৯০ রানে বিরাট কোহলিকে নিজের দ্বিতীয় শিকার বানান ওয়েল্লাগে। বিরাট ফেরেন ১২ বলে ৩ রান করে। ১৫.১ ওভারে তৃতীয় আঘাত হানেন লঙ্কান স্পিনার। ফিফটি করা রোহিতকে ফেরান দলীয় ৯১ রানে। ৪৮ বলে ৫৩ রান করেন ভারতীয় অধিনায়ক।

চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন লোকেশ রাহুল ও ঈশান কিষাণ। ৬৩ রানের জুটি গড়ে ৩০তম ওভারের শেষ বলে দলীয় ১৫৪ রানে ওয়েল্লাগের চতুর্থ শিকার হন লোকেশ রাহুল। ৪৪ বলে ৩৯ রান করেন পাকিস্তান ম্যাচে সেঞ্চুরি করা ব্যাটার। ৩৪.২ ওভারে দলীয় ১৭০ রানে চারিথ আশালঙ্কার বলে ওয়েল্লাগের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কিষাণ। ৬১ বলে ৩৩ রান করেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার।

পরের ওভারেই ওয়েল্লাগের পঞ্চম শিকার হন হার্দিক পান্ডিয়া। ১৮ বলে ৫ রান করেন এই অলরাউন্ডার। ৩৮.৫ ওভারে দলীয় ১৭৮ রানে রবীন্দ্র জাদেজাকে নিজের দ্বিতীয় শিকার বানান আশালঙ্কা। জাদেজা ফেরেন ১৯ বলে ৪ রান করে। ৪৩তম ওভারে দলীয় ১৮৬ রানে পরপর দুই বলে জাসপ্রীত বুমরাহ ও কূলদ্বীপ যাদবকে ফেরান আশালঙ্কা। ১২ বলে ৫ রান করেছিলেন বুমরাহ, রানের খাতা খুলতে পারেননি কূলদ্বীপ।

শেষ উইকেট জুটিতে ৪৭তম ওভার ব্যাট করার পর বৃষ্টি হানা দেয় মাঠে। আর তাতেই থেমে যায় লড়াই। বৃষ্টি নামার আগে ভারতের সংগ্রহ ছিল ৯ উইকেটে ১৯৭ রান। এক ঘণ্টারও বেশি সময় পর খেলা শুরু হয়। ব্যাটে নেমে মোহাম্মদ সিরাজকে নিয়ে ২০০ রান পার করেন অক্ষর প্যাটেল।

Reneta

৪৯.১ ওভারে লং-অনের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে সাদিরা সামারাবিক্রমার হাতে ক্যাচ দিয়ে মাহেশ থিকসানার শিকার হন অক্ষর। ৩৬ বলে ২৬ রান করেন তিনি।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ পাঁচটি উইকেট নিয়েছেন দুনিথ ওয়েল্লাগে। চারিথ আশালঙ্কা নিয়েছেন চারটি। এছাড়া মাহেশ থিকসানা নেন এক উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষরআশালঙ্কাএশিয়া কাপ-২০২৩ওয়েল্লাগেবৃষ্টিভারতরোহিতশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বর্ষবরণ ও জমজমাট বৈশাখী মেলা

এপ্রিল ১৪, ২০২৬

বৈশাখ বরণে প্রস্তুত খুলনা বিশ্ববিদ্যালয়

এপ্রিল ১৪, ২০২৬

গানে গানে রমনার বটমূলে শুরু বর্ষবরণ আয়োজন

এপ্রিল ১৪, ২০২৬

পহেলা বৈশাখ: বাঙালির ঐতিহ্য ও প্রাণের উৎসব

এপ্রিল ১৪, ২০২৬

চ্যানেল আই-সুরের ধারার বর্ষবিদায়ের আয়োজন

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT