চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে আমরা জয় তুলে আনব: সহকারী কোচ

আবু তাহের আবু তাহের
৭:০৮ অপরাহ্ণ ০৪, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ফাইনালে জিতবে বলে আশা করছেন বাংলাদেশের সহকারী কোচ আবুল হোসেন।

বৃহস্পতিবার বাফুফের পাঠানো ভিডিওবার্তায় আবুল হোসেন বলেন, ‘ভারত সম্পর্কে আমাদের ধারণাটা প্রচুর। কারণ আমরা সবসময় ভারতের বিপক্ষে খেলি এবং ওদের বিপক্ষে খেলাটা সবসময় রোমাঞ্চকর মনে করি। আমরা ওদের বিপক্ষে গ্রুপপর্যায়ে খেলেছি, সেই ম্যাচ আমাদের মেয়েরা হেরেছিল। এটা আমরা হার বলব না, সেটা থেকে আমরা কিছু শিখতে পেরেছি।’

‘ভারতের সাথে কিভাবে ম্যাচ খেলব, মানে কোচিং স্টাফ এবং আমাদের যারা ম্যাচ অ্যানালাইসিস করে, সেটা নিয়ে অনেক পর্যালোচনা করেছি এবং আগামীকাল আমাদের একটা সেশন আছে, সেই সেশনে আমরা তা নিয়ে কাজ করব। ভারতের বিপক্ষে আমরা জিতব, ইনশাল্লাহ।’

ফাইনালের জয়ের সম্ভাবনা নিয়ে বাংলাদেশের এ কোচ বলেছেন, ‘ফাইনাল ম্যাচ যে কেউ জিততে পারে। কারণ ম্যাচ হবে ফিফটি-ফিফটি। দুইটা টিমই ভালো। এখন দল উজ্জীবিত থাকবে, যেমন আমাদের দলটা উজ্জীবিত আছে। আমাদের দলটা এখন জয়ের ধারাবাহিকতায় আছে। আমাদের দলটা জয়ী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে, আমরা জয়ী হব ইনশাল্লাহ।’

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। ভারতের সাউথ গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়। বাংলাদেশ হ্যাটট্টিক শিরোপার মিশনে নামবে। অন্যদিকে, ভারত নামবে ষষ্ঠ শিরোপার জন্য।

সেমিফাইনালের প্রথম ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। অন্যদিকে অপর সেমিফাইনালে ভুটানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে স্বাগতিক ভারত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুল হোসেনগোয়াবাংলাদেশভারতলিড স্পোর্টসশিউলিসাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিউলি এখন আগের থেকে ভালো আছে

পরবর্তী

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

পরবর্তী

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

‘সঙ্গী হারানোর দুঃখ’, মারা গেছেন ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT