ক্রিকেট

শচীনের সেঞ্চুরির রেকর্ডটা ভেঙে দিলেন রোহিত

রোহিত শর্মা ক্রিকেটে সেঞ্চুরি করে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার রোহিত শর্মা সেঞ্চুরি করে মাঠে উল্লাস করছেন, পেছনে দর্শক ও মাঠের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে আউট হয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেই ব্যর্থতা ঝাড়লেন আফগানিস্তানের বোলারদের উপর। ৬৩ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি।

এই সেঞ্চুরিতে ভারতীয় কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের একটি রেকর্ডও ভেঙে দিলেন ৩৬ বর্ষী রোহিত। গড়লেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। আগে বিশ্বকাপে ৬টি সেঞ্চুরি করে কিংবদন্তি শচীনের সাথে যৌথভাবে অবস্থান করছিলেন ভারত অধিনায়ক। সেটি ছাড়িয়ে বিশ্বমঞ্চে তার শতক এখন ৭টি।

বিশ্বআসরে ৪৫ ম্যাচ খেলে শচীন পেয়েছিলেন ৬ সেঞ্চুরির দেখা। বিশ্বমঞ্চে ১৯ ম্যাচ খেলেই রোহিতের সেঞ্চুরি সংখ্যা হল ৭। একই ম্যাচে বিশ্বকাপে দ্রুততম হাজার রানের মাইলফলকেও পৌঁছেছেন ইনিংসের প্রথমদিকে।

রোহিত-শচীনের পর ৫টি করে সেঞ্চুরি হাঁকিয়ে যৌথভাবে তিনে আছেন শ্রীলঙ্কান সাবেক উইকেটকিপার ব্যাটার কুমার সাঙ্গাকারা এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। সাঙ্গাকারা ৩৫ ম্যাচে এবং পন্টিং ৪২ ম্যাচে এ কীর্তি গড়েছেন।

বিষয়:আফগানিস্তান ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ভারত রোহিত শচীন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…