চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন প্রাইজমানি আড়াইগুণ বাড়ল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলের সঙ্গে পাল্লা দিয়ে এবার ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির লিগের প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী মৌসুম থেকে ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ রঞ্জি ট্রফির প্রাইজমানি ৫ কোটি রুপি করা হচ্ছে। আগে ছিল ২ কোটি রুপি। বেড়েছে আড়াইগুণ।

আইপিএল চলাকালীন সময়ে রোববার বিসিসিআই সচিব জয় শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টগুলোর প্রাইজমানি বাড়ানোর কথা জানানা। তিনি একটি তালিকা প্রকাশ করেন, যাতে ছেলে ও মেয়েদের প্রতিটি টুর্নামেন্টের পুরনো ও নতুন প্রাইজমানি উল্লেখ রয়েছে।

পুরোনো কাঠামোতে বিজয়ী দল পেতো ২ কোটি রুপি। এবার নতুন কাঠামোতে রানার্সআপ দলই পাবে ৩ কোটি আর সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ১ কোটি রুপি করে।

রঞ্জি চ্যাম্পিয়ন ও রেস্ট অব ইন্ডিয়ার লড়াই ইরানি ট্রফির চ্যাম্পিয়ন দল ২৫ লাখ রুপির বদলে এখন পাবে ৫০ লাখ রুপি। এই টুর্নামেন্টে আগে রানার্স আপ দলের কোনো প্রাইজমানি না থাকলেও এখন থেকে তারা পাবে ২৫ লাখ রুপি।

দুলীপ ট্রফিতেও বাড়ানো হয়েছে টাকার পরিমাণ। এখন থেকে বিজয়ী দল পাবে ১ কোটি রুপি আর রানার্স আপ দল পাবে ৫০ লাখ। রঞ্জির ওয়ানডে ট্রফি তথা বিজয় হাজারে ট্রফিতেও বিজয়ী দল পাবে ১ কোটি রুপি। দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করলে পাবে ৫০ লাখ।

সিনিয়র উইমেন্স ওয়ানডে ট্রফি বিজয়ীরা পাবে ৫০ লাখ রুপি। আর রানার্স আপ দল পাবে এর অর্ধেক। মেয়েদের টি-টুয়েন্টি ট্রফিতেও প্রাইজমানি আগের তুলনায় ৮ গুণ বাড়িয়ে এখন থেকে চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে ৪০ লাখ রুপি। আর রানার্স আপ দল পাবে ২০ লাখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলওয়ানডেভারতরঞ্জি ট্রফিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাশরাফীর রেকর্ড ভাঙলেন নাহিদ, অলআউট জিম্বাবুয়ে

জুলাই ৬, ২০২৬

‘মেলোনি আমার প্রতি অতিরিক্ত আসক্ত’, বিতর্কিত পোস্টে নতুন উত্তেজনা ছড়ালেন ট্রাম্প

জুলাই ৬, ২০২৬

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩

জুলাই ৬, ২০২৬

ফিফার নিয়ম ‘ধ্বংস’ হয়ে গেছে, এটি এখন ‘কলঙ্কিত’

জুলাই ৬, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিলে লাখো মানুষ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT