চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে ধস দেখেছে পাকিস্তান। দাপুটে বোলিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৬১ রানে হারিয়েছে সূর্যকুমার যাদবের দল। টানা ৩ জয়ে ‘এ’ গ্রুপ থেকে সুপার এইটের টিকিট কেটেছে ভারত।

কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ গড়ে ভারত। জবাবে নেমে ১৮ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

রানতাড়ায় নেমে ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। উসমান খান ও শাদাব খান জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ফের ব্যাটিং ধস দেখে দলটি। তাতে গুটিয়ে যায় ১১৪ রানে। সর্বোচ্চ ৪৪ রান করেন উসমান খান। ৩৪ বলের ইনিংসটিতে ছিল ৬টি চার ও ১ ছক্কার মার।

এছাড়া ১৯ বলে ২৩ রান করেন শাহিন শাহ আফ্রিদি, ১৫ বলে ১৪ রান করেন শাদাব খান এবং ১৪ বলে ১০ রান করেন ফাহিম আশরাফ। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

ভারত বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। এছাড়া তিলক ভার্মা ও কুলদীপ যাদব নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে ইনিংসের ষষ্ঠ বলে অভিষেক শর্মার উইকেট হারায় ভারত। রানের খাতা খোলার আগেই ভারত ওপেনারকে ফেরান সালমান। পরে ব্যাটে ঝড় তোলেন ঈশান কিষাণ। দ্বিতীয় উইকেটে তিলক ভার্মাকে নিয়ে ৮৭ রান যোগ করেন। ৮.৪ ওভারে কিষাণকে ফেরান সাইম আইয়ুব। ১০ চার ও ৩ ছক্কায় ৪০ বলে ৭৭ রান করেন ভারত ওপেনার।

Reneta

১৫তম ওভারে ১২৬ রানে পাকিস্তানকে জোড়া শিকার এনে দেন সাইম। ২৪ বলে ২৫ রান করা তিলককে ফেরানোর পরের বলে হার্দিক পান্ডিয়াকে ফেরান খালি হাতে। পঞ্চম উইকেটে সূর্যকুমার যাদব ও শিভম দুবে মিলে যোগ করেন ৩৩ রান। ১৮.৫ ওভারে দলীয় ১৫৯ ভারত অধিনায়ককে ফেরান উসমান তারিক। সূর্যকুমার ২৯ বলে ৩২ রান করেন।

ইনিংসে এক বল বাকি থাকতে দলীয় ১৭৫ রানে ষষ্ঠ উইকেট হারায় ভারত। শিভম দুবে রানআউট হয় ১৭ বলে ২৭ রান করেন। পরে রিংকু সিং ও অক্ষর প্যাটেল মিলে ইনিংস শেষ করেন। রিংকু ৪ বলে ১১ রান করেন।

পাকিস্তান বোলারদের মধ্যে সাইম আইয়ুব ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন। সালমান আঘা ও উসমান তারিক নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলম্বোকিষাণটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তানভারতলিড স্পোর্টসসাইমসালামানসূর্যকুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT