চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারজুড়ে সতীর্থদের ‘বর্ণবাদের’ শিকার হয়েছেন শ্রীশান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ১২, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৭ সালে সাউথ আফ্রিকায় হওয়া প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডানহাতি পেসার শান্তাকুমারন শ্রীশান্ত। ফাইনালে পাকিস্তানকে হারাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ছোট সংস্করণে ভারতের হয়ে প্রথম শিরোপা জেতা শ্রীশান্ত দলে কেমন ছিলেন, সেটি তুলে ধরেছেন।

৪১ বর্ষী শ্রীশান্তের জন্ম সাউথ ইন্ডিয়ার কেরালায়, যা তামিলনাড়ুতে অবস্থিত। এজন্য এ পেসারকে ক্যারিয়ারজুড়ে ‘মাদ্রাসি’ বলে ডাকতেন সতীর্থরা। মাদ্রাসি হল একটি আঞ্চলিক গালি, যা দক্ষিণ ভারতের, প্রধানত তামিলনাড়ুর আদিবাসী বা বাসিন্দাদের জন্য ব্যবহার করা হয়।

২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়া শ্রীশান্তের দাবি, ‘আমার পুরো জীবনজুড়ে, আমি এটা বলতে পারব। এটা শুনছি যখন অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ বা অনূর্ধ্ব-১৯ খেলেছি, তখন থেকে। এরপর যখন কোচি টাস্কার্স কেরালার হয়ে খেলতে নামলাম, মনে হচ্ছিল দেশের হয়ে আবার খেলছি।’ তবে ওই দলটি অর্থ পরিশোধ করেনি বলে দাবি শ্রীশান্তের।

আইপিএল থেকে বিলুপ্ত হয়ে যাওয়া ওই দলের পাওনা অর্থ নিয়ে বলেছেন, ‘দয়া করে আপনাদের বকেয়া পরিশোধ করুন। আপনারা যেখানেই শোধ করুন, প্রতিবছর ১৮ শতাংশ সুদের কথা মনে রাখবেন। ওই দলের সাথে তিন বছর চুক্তি হওয়ার কথা, কিন্তু প্রথম বছরেই দলটি বিলুপ্ত হয়ে যায়। এখনও যখন ওইসব খেলোয়াড়দের সাথে দেখা হয়, তারা পাওনা নিয়ে কথা বলে।’

কেরালার এ পেসার ভারত জার্সিতে ২৭টি টেস্ট, ৫৩টি ওয়ানডে এবং ১০টি টি-টুয়েন্টি খেলে মোট ১৬৯ উইকেট শিকার করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলকেরালাকোচিংপাকিস্তানভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাশ্রীশান্তসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT