চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাব পর্যায়ের ক্রিকেটও খেলছে না পাকিস্তান: শোয়েব আখতার

এশিয়া কাপ ২০২৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়ের ব্যাটিং প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান ম্যাচের টানটান উত্তেজনা, রোমাঞ্চ যেন এখন ফিকে। আধিপত্যে ব্যবধান দিনকে দিন বাড়িয়ে চলেছে ভারত। পার্থক্য তারা আরও একবার বুঝিয়ে দিল এশিয়া কাপে। পাকিস্তানকে উড়িয়ে ৭ উইকেটের বড় জয় পেয়েছে ভারত। স্বদেশের এমন পারফরম্যান্স দেখে হতাশা লুকিয়ে রাখতে পারেননি সাবেক পেসার শোয়েব আখতার। তার মতে, ক্লাব পর্যায়ের ক্রিকেটও খেলতে পারছে না পাকিস্তান।

গ্রুপপর্বের লড়াইয়ে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১২৭ রানের সংগ্রহ গড়ে দলটি। জবাবে ২৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।

পরে শোয়েব বলেছেন, ‘শুরুতে ব্যাট করুক কিংবা শেষে, পাকিস্তান ১৩০ রানের বেশি করতে পারত না। সেটাই হয়েছে। হতাশাজনক পারফরম্যান্স বলা যাবে না। ভালো ব্যাপার হচ্ছে, সাইম আইয়ুবকে আমরা নতুন স্পিনার হিসেবে পেয়েছি। ৩৫ রান দিয়ে ৩ উইকেট পেয়েছে। খুব ভালো ব্যাপার।’

Banglabid

পাকিস্তানের পারফরম্যান্সে নিয়ে সাবেক পেসার বলেছেন, ‘পার্থক্যটা আপনার জানা হয়ে গেছে। অন্যরা যেখানে অনেক উঁচু স্তরের ক্রিকেট খেলছে, আমরা ক্লাব পর্যায়ের ক্রিকেটও খেলতে পারছি না। এরমধ্য দিয়ে আমাদের ক্রিকেটের মান কেমন, সেটা জানা হয়ে গেল। কোন কৌশল নেই, সিঙ্গেল নিতে পারে না এবং মানসম্পন্ন ব্যাটার নেই। ওদের সূর্যকুমার যাদবকে দেখুন। সুইপ মারছে, কাট করছে, আবার সিঙ্গেলও নিচ্ছে। মানের দিক থেকে আমাদের অনেক ঘাটতি আছে। আমরা এমন দল নই, যারা সাউথ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমরা সহযোগী দেশগুলোর চেয়ে সামান্য একটু ভালো দল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপপাকিস্তানভারতলিড স্পোর্টসশোয়েবসূর্যকুমার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারত-ইসরায়েল ‘ঐতিহাসিক’ বিনিয়োগ চুক্তি: আন্তর্জাতিক মহলে সমালোচনা

পরবর্তী

ট্রাকে ‘নড়াইল এক্সপ্রেস’র ধাক্কা, পুলিশ ও নেতাসহ নিহত ৩

পরবর্তী
নিহত পুলিশ সদস্যের ছবি, ট্রাক দুর্ঘটনায় নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাকে ‘নড়াইল এক্সপ্রেস’র ধাক্কা, পুলিশ ও নেতাসহ নিহত ৩

পদ্মা সেতু টোল প্লাজা, স্বয়ংক্রিয় টোল সংগ্রহের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুতে শুরু হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায়

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT