ক্রিকেট

ভারত-পাকিস্তানের রেকর্ড ভাঙল ভারত ম্যাচেই

ভারতীয় ক্রিকেটার ব্যাটিং করছেন, বাংলাদেশি ক্রিকেটার মাঠে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটার ব্যাটিংরত, বাংলাদেশি ক্রিকেটার মাঠে দেখছেন, ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা পঞ্চম জয় তুলেছে ভারত। ৪ উইকেটের জয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে স্বাগতিক দলটি। রোহিত-ল্যাথামদের লড়াইয়ের ম্যাচ গড়েছে নতুন এক রেকর্ডও। একই সময় সবচেয়ে বেশিসংখ্যক দর্শক ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখায় রেকর্ড হয়েছে, যা যেকোনো ক্রিকেট ম্যাচে দর্শকসংখ্যার সর্বোচ্চ রেকর্ড। দর্শকসংখ্যার এই রেকর্ড এসেছে ডিজনি প্লাস হটস্টারের সম্প্রচারে।

আসরে গুরুত্বপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচ সাড়ে তিন কোটি দর্শকের সরাসরি সম্প্রচার দেখার রেকর্ড গড়েছিল। কিন্তু ধর্মশালায় সেটিও ছাড়িয়ে গেছে, বিরাট কোহলি যখন ৯৫ রানে আউট হয়ে ফিরছিলেন, তখন রেকর্ড হয়েছে ৪.৩ কোটি দর্শক সরাসরি সম্প্রচার দেখার। ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে এক ম্যাচে সর্বোচ্চ দর্শকের সরাসরি সম্প্রচার দেখার রেকর্ড এটি।

নতুন রেকর্ডে উচ্ছ্বসিত ডিজনি প্লাস হটস্টারের ভারতীয় প্রধান সাজিত শিভানন্দন দর্শকদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন, ‘ভারত-নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে ডিজনি প্লাস হটস্টারের সাথে যুক্ত হওয়ায় আমাদের ব্যবহারকারীদের বিশেষ ধন্যবাদ, যা লাইভ সম্প্রচারের নতুন রেকর্ড গড়েছে।’

‘ম্যাচ চলাকালে ৪৩ মিলিয়ন দর্শক একসাথে দেখেছে যা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং খুব সহজে পূর্বের ৩.৫ মিলিয়নের রেকর্ড অতিক্রম করেছে, যা আসরের ভারত-পাকিস্তান ম্যাচে হয়েছিল।’

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ধর্মশালা নিউজিল্যান্ড পাকিস্তান ভারত রোহিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…