চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন ম্যাচ রেফারির অপসারণ চাচ্ছে পাকিস্তান?

এশিয়া কাপ ২০২৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ভারতের একপেশে জয় তুলে নেয়ার দিনে হাত মেলাননি দুদলের খেলোয়াড়রা, যে বিতর্কে জড়িয়ে তুমুল আলোচনায় এখন ভারত-পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসীন নাকভি তো বলেই দিলেন, অপসারণ করতে হবে ম্যাচটির রেফারি অ্যান্ডি পাইক্রফটকে।

পিসিবি প্রধান সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে লিখেছেন, খুব দ্রুত ম্যাচ রেফারিকে এশিয়া কাপ থেকে অপসারণ করতে হবে। এটাই পাকিস্তানের দাবি।

নাকভি লিখেছেন, ‘ম্যাচ রেফারি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কোড অব কন্ডাক্ট ভেঙেছেন। এমসিসির স্পিরিট অব ক্রিকেটও ভঙ্গ হয়েছে। তাকে অপসারণের জন্য আইসিসির কাছে আবেদন করেছে পিসিবি।’

ঘটনার শুরু টসের পর। পাকিস্তান অধিনায়ক সালমান আলীর সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ শেষেও পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার ও শিভম দুবে। ভারতের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা সাজঘর থেকে নামেননি। অন্যদিকে পাকিস্তান দল ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অপেক্ষা করছিল মাঠে।

নাকভির লেখায় ইঙ্গিত, অ্যান্ডি পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘাকে টসের সময় হ্যান্ডশেকের কথা বলেননি। ম্যাচ শেষে পোস্ট ম্যাচ কনফারেন্স এড়িয়ে যান সালমান।

আইসিসির নীতি অনুযায়ী, ঘটনাটি স্পিরিট অব ক্রিকেটের অন্তর্ভুক্ত। সেখানে আছে, প্রতিপক্ষকে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং আপনার নিজের দলের সাফল্য উপভোগ করুন। ফলাফল যা-ই হোক না কেন, ম্যাচ শেষে কর্মকর্তাদের এবং আপনার প্রতিপক্ষকে ধন্যবাদ জানান।

Reneta

অন্যথায় এটি আইসিসির আচরণবিধি অনুচ্ছেদ ২.১.১এর ধারা অনুযায়ী খেলার চেতনার পরিপন্থী আচরণ হিসেবে বিবেচিত হবে। যা লেভেল ১ ধরনের অপরাধ হিসেবে তালিকাভুক্ত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ডি পেক্রফটএশিয়া কাপ-২০২৫পাকিস্তানপিসিবিভারতমহসিন নাকবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT